📄 হামাগুড়ি দিয়ে শয্যায় আসা
মুআজা আল-আদাবিয়া বলেন: كان صلة بن أشيم يقوم من الليل حتى يفتر فما يجئ الى فراشه الا حيوا - অর্থ: "নামায পড়তে পড়তে সিলা বিন উশাইমের পা অবশ হয়ে যেত। ফলে তিনি হামাগুড়ি দিয়ে ছাড়া শয্যায় আসতে পারতেন না।"
📄 তাহাজ্জুদের কেরাত শুনতে ফেরেশতাদের আগমন
মুহাম্মাদ বিন কায়েস বলেন, আমার নিকট একটি তথ্য এসেছে; আর তা হলো:
ان العبد اذا قام من الليل للصلوة هبطت عليه الملائكة تستمع لقراءته واستمع له عمار الدار ও سكان الهواء
অর্থ: "বান্দা যখন রাতে তাহাজ্জুদ পড়তে দাঁড়ায়, তখন আসমান হতে ফেরেশতারা নেমে এসে তার কুরআন পড়া শোনে। ঘরে অবস্থানরত জিন এবং অন্যান্য প্রাণীও মন দিয়ে শোনে।"
📄 রাতের নামাযের ফযিলত বেশি
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন:
فضل صلوة الليل على فصل صلوة النهار كفضل صدقة السر على صدقة العلانية
অর্থ: "প্রকাশ্যে দানের থেকে গোপনে দানের ফযিলত যেমন বেশি, তেমনি দিনের নামাযের ফযিলতের চেয়ে রাতের নামাযের ফযিলত বেশি।"
📄 একটি আয়াতের ব্যাখ্যা
ঈসা বিন মুসাইয়িব রহ. বলেন, কাসেম বিন আব্দুর রহমান পবিত্র কুরআনের আয়াত : فاذا فرغت فانصب এর ব্যাখ্যায় বলেন:
- اذا فرغت من الفريضة فانصب في قيام الليل
অর্থ: "যখন তুমি ফরজ আদায় শেষে অবসর নিবে, তখন তাহাজ্জুদ নামাযে নিজেকে পরিশ্রান্ত কর। অর্থাৎ এত বেশি তাহাজ্জুদ পড় যে, পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাও।"