📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 নবীজীর পা ফেটে যাওয়া

📄 নবীজীর পা ফেটে যাওয়া


হযরত আবু হুরায়রা রা. নবীজীর অবস্থা বর্ণনা করেন:
ان النبي صلى الله عليه وسلم كان يصلى حتى تزلغ قدماه - অর্থ: "নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি নামায পড়তেন যে, তার পদযুগল ফেটে যেত।”

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 স্বামীর ফোলা পা দেখে ক্রন্দন

📄 স্বামীর ফোলা পা দেখে ক্রন্দন


হযরত আনাস বিন সিরীন রহ. মাসরুকের স্ত্রীর সূত্রে বর্ণনা করেন যে, তিনি তার স্বামী সম্পর্কে বলেন: كان يصلى حتى ترم قدماه فربما جلست خلقه أبكى مما اراه نصنع بنفسه - অর্থ: "নামায পড়তে পড়তে তার পা ফুলে যেত। কখনো আমি তার পিছনে বসে নফসের সঙ্গে তার আচরণ দেখে ক্রন্দন করতাম।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 হামাগুড়ি দিয়ে শয্যায় আসা

📄 হামাগুড়ি দিয়ে শয্যায় আসা


মুআজা আল-আদাবিয়া বলেন: كان صلة بن أشيم يقوم من الليل حتى يفتر فما يجئ الى فراشه الا حيوا - অর্থ: "নামায পড়তে পড়তে সিলা বিন উশাইমের পা অবশ হয়ে যেত। ফলে তিনি হামাগুড়ি দিয়ে ছাড়া শয্যায় আসতে পারতেন না।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 তাহাজ্জুদের কেরাত শুনতে ফেরেশতাদের আগমন

📄 তাহাজ্জুদের কেরাত শুনতে ফেরেশতাদের আগমন


মুহাম্মাদ বিন কায়েস বলেন, আমার নিকট একটি তথ্য এসেছে; আর তা হলো:
ان العبد اذا قام من الليل للصلوة هبطت عليه الملائكة تستمع لقراءته واستمع له عمار الدار ও سكان الهواء

অর্থ: "বান্দা যখন রাতে তাহাজ্জুদ পড়তে দাঁড়ায়, তখন আসমান হতে ফেরেশতারা নেমে এসে তার কুরআন পড়া শোনে। ঘরে অবস্থানরত জিন এবং অন্যান্য প্রাণীও মন দিয়ে শোনে।"

ফন্ট সাইজ
15px
17px