📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 তাহাজ্জুদ ছুটে গেলেও সওয়াব লাভ

📄 তাহাজ্জুদ ছুটে গেলেও সওয়াব লাভ


হযরত আয়েশা রা. হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: من كانت له صلوة بليل فغلبه عليها نوم فنام عنها كتب الله له اجر صلوته ও كانت نومه صدقة من الله تصدق به عليه . অর্থ: "যে ব্যক্তি রাতে নিয়মিত তাহাজ্জুদ পড়ে কিন্তু কোনো দিন ঘুম প্রবল হওয়ায় তাহাজ্জুদ ছুটে যায়, তাহলে আল্লাহ তাকে তাহাজ্জুদের সওয়াব দান করেন। আর তার ঘুম আল্লাহর পক্ষ থেকে তার জন্য সদকা স্বরূপ হয়।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 ইশার পরের নামাযই তাহাজ্জুদ

📄 ইশার পরের নামাযই তাহাজ্জুদ


ইয়াস বিন মুয়াবিয়া মুযানী রহ. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: لابد من صلوة الليل ولو حلب ناقة ولو حلب شاة وما كان بعد صلوة العشاء الآخرة فهو من الليل - অর্থ: "তাহাজ্জুদ পড়া জরুরি, যদিও উটনী বা ছাগলের দুধ দোহন পরিমাণ সময়ে হোক। ইশার পরে যে নামাযই পড়া হয় তা হলো তাহাজ্জুদ নামায।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 নামায পড়তে পড়তে পা ফুলে যাওয়া

📄 নামায পড়তে পড়তে পা ফুলে যাওয়া


হযরত মুগীরা ইবনে শোবা রা. ঘটনা বর্ণনা করেন যে-
قام النبي صلى الله عليه وسلم حتى تورمت قدماه فقيل : يا رسول الله ! قد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر ، قال : افلا اكون عبدا شكورا - অর্থ: "তাহাজ্জুদ পড়তে পড়তে নবীজীর দুটি পা ফুলে যেত। বলা হল, আল্লাহর রাসূল! আল্লাহ পাক তো আপনার সামনের-পেছনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। (তারপরেও এত আমল করেন কেন?) তিনি বলেন: আফলা আকুন আবদা শাকুরা? তবে কী আমি শোকরগুজার বান্দা হব না? অর্থাৎ যেহেতু আল্লাহ আমার সমস্ত ত্রুটি ক্ষমা করে দিয়ে আমার উপর ইহসান করেছেন, তাই আমি তার শুকরিয়া হিসেবে অধিক ইবাদত করি।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 নবীজীর পা ফেটে যাওয়া

📄 নবীজীর পা ফেটে যাওয়া


হযরত আবু হুরায়রা রা. নবীজীর অবস্থা বর্ণনা করেন:
ان النبي صلى الله عليه وسلم كان يصلى حتى تزلغ قدماه - অর্থ: "নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি নামায পড়তেন যে, তার পদযুগল ফেটে যেত।”

ফন্ট সাইজ
15px
17px