📄 মিসওয়াক করা নেককারদের রীতি
উমর বিন যর তার পিতার সূত্রে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন:
- كان نفال السواك قبل التهجد من اعمال الصالحين
অর্থ: "তাহাজ্জুদের পূর্বে মিসওয়াক করা নেককারদের রীতি ও আমল।"
📄 মুসলমানের উত্তম স্বভাব
মুহাম্মাদ বিন ইয়াযিদ বলেন, আমি আব্দুল আযীযকে বলতে শুনেছি:
خلقان كريمان من أحسن اخلاق المرء المسلم : التهجد والمداومة على السواك -
অর্থ: "মুসলমানের উত্তম চরিত্রসমূহের মধ্যে দু'টি উত্তম স্বভাব হলো- তাহাজ্জুদ নামায পড়া এবং বেশি বেশি নিয়মিত মিসওয়াক করা।"
📄 মিসওয়াক শিয়রে রেখে ঘুমানো
হযরত ইবনে উমর রা. নবীজীর মিসওয়াকের আমল সম্পর্কে বলেন:
كان رسول الله صلى الله عليه وسلم لا ينام حتى بعد السواك عند رأسه فاذا قام بدأ بالسواك -
অর্থ: "রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার কাছে মিসওয়াক না রাখে ঘুমুতেন না। যখন তিনি ঘুম থেকে উঠতেন প্রথমে মিসওয়াক করতেন।"
📄 তাহাজ্জুদ ছুটে গেলেও সওয়াব লাভ
হযরত আয়েশা রা. হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: من كانت له صلوة بليل فغلبه عليها نوم فنام عنها كتب الله له اجر صلوته ও كانت نومه صدقة من الله تصدق به عليه . অর্থ: "যে ব্যক্তি রাতে নিয়মিত তাহাজ্জুদ পড়ে কিন্তু কোনো দিন ঘুম প্রবল হওয়ায় তাহাজ্জুদ ছুটে যায়, তাহলে আল্লাহ তাকে তাহাজ্জুদের সওয়াব দান করেন। আর তার ঘুম আল্লাহর পক্ষ থেকে তার জন্য সদকা স্বরূপ হয়।"