📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 তাহাজ্জুদ পড়তে নবীজীর মিসওয়াক করা

📄 তাহাজ্জুদ পড়তে নবীজীর মিসওয়াক করা


হযরত হুযায়ফা রা. নবীজীর আমলের কথা বর্ণনা করতে গিয়ে বলেন:
كان رسول الله صلى الله عليه وسلم اذا قام من الليل يشوص فاه بالسواك -

অর্থ : "রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাহাজ্জুদ পড়তে উঠলে মিসওয়াক দ্বারা মুখ পরিষ্কার করতেন।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 মিসওয়াক করা নেককারদের রীতি

📄 মিসওয়াক করা নেককারদের রীতি


উমর বিন যর তার পিতার সূত্রে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন:
- كان نفال السواك قبل التهجد من اعمال الصالحين

অর্থ: "তাহাজ্জুদের পূর্বে মিসওয়াক করা নেককারদের রীতি ও আমল।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 মুসলমানের উত্তম স্বভাব

📄 মুসলমানের উত্তম স্বভাব


মুহাম্মাদ বিন ইয়াযিদ বলেন, আমি আব্দুল আযীযকে বলতে শুনেছি:
خلقان كريمان من أحسن اخلاق المرء المسلم : التهجد والمداومة على السواك -

অর্থ: "মুসলমানের উত্তম চরিত্রসমূহের মধ্যে দু'টি উত্তম স্বভাব হলো- তাহাজ্জুদ নামায পড়া এবং বেশি বেশি নিয়মিত মিসওয়াক করা।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 মিসওয়াক শিয়রে রেখে ঘুমানো

📄 মিসওয়াক শিয়রে রেখে ঘুমানো


হযরত ইবনে উমর রা. নবীজীর মিসওয়াকের আমল সম্পর্কে বলেন:
كان رسول الله صلى الله عليه وسلم لا ينام حتى بعد السواك عند رأسه فاذا قام بدأ بالسواك -

অর্থ: "রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার কাছে মিসওয়াক না রাখে ঘুমুতেন না। যখন তিনি ঘুম থেকে উঠতেন প্রথমে মিসওয়াক করতেন।"

ফন্ট সাইজ
15px
17px