📄 সর্বোত্তম নামায তাহাজ্জুদ
হযরত জুনদুব বিন সুফিয়ান রহ. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: افضل الصلوة بعد الصلوة المفروضة الصلوة في جوف الليل، وأفضل الصيام بعد شهر رمضان شهر الله الذي تدعونه المحرم অর্থ: "ফরজ নামাযের পরে সর্বোত্তম নামায হলো শেষ রাতের (তাহাজ্জুদ) নামায। আর রমযান মাসের রোযার পরে সর্বোত্তম রোযা হলো ঐ মাসের রোযা যাকে তোমরা মুহাররম বল। অর্থাৎ মুহাররমের রোযা।"
📄 তাহাজ্জুদের জন্য মিসওয়াকের নির্দেশ
হযরত যাবের বিন আব্দুল্লাহ রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: اذا اراد أحدكم ان يصلى بالليل فليستاك অর্থ: "তোমাদের কেউ রাতে নামায (তাহাজ্জুদ) পড়তে চাইলে তার উচিত মিসওয়াক করা।"
📄 তাহাজ্জুদ পড়তে নবীজীর মিসওয়াক করা
হযরত হুযায়ফা রা. নবীজীর আমলের কথা বর্ণনা করতে গিয়ে বলেন:
كان رسول الله صلى الله عليه وسلم اذا قام من الليل يشوص فاه بالسواك -
অর্থ : "রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাহাজ্জুদ পড়তে উঠলে মিসওয়াক দ্বারা মুখ পরিষ্কার করতেন।"
📄 মিসওয়াক করা নেককারদের রীতি
উমর বিন যর তার পিতার সূত্রে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন:
- كان نفال السواك قبل التهجد من اعمال الصالحين
অর্থ: "তাহাজ্জুদের পূর্বে মিসওয়াক করা নেককারদের রীতি ও আমল।"