📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 নামায শ্রেষ্ঠ ইবাদত

📄 নামায শ্রেষ্ঠ ইবাদত


ইব্রাহীম বলেন, আমি সাবেত বুনানী রহ.-কে বলতে শুনেছি:
الصلوة خدمة الله فى الارض ولو علم الله شيئا افضل من الصلوة ما قال : فَنَادَتْهُ الْمَلَائِكَةُ وَهُوَ قَائِمٌ يُصَلِّي فِي الْمِحْرَابِ

অর্থ: "পৃথিবীতে নামায হল আল্লাহর সেবা। যদি আল্লাহর দৃষ্টিতে নামায হতে শ্রেষ্ঠ কোনো ইবাদত থাকত, তাহলে তিনি বলতেন না:
فَنَادَتْهُ الْمَلَائِكَةُ وَهُوَ قَائِمٌ يُصَلِّي فِي الْمِحْرَابِ
সুতরাং (একদা) যাকারিয়া যখন ইবাদতখানায় নামায আদায় করছিলেন, তখন ফেরেশতাগণ তাকে ডাক দিল।"

টিকাঃ
৬০. সূরা আলে ইমরান: ৩৯।

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 ফেরেশতাদের কাছে আল্লাহর গর্ব

📄 ফেরেশতাদের কাছে আল্লাহর গর্ব


হযরত আনাস রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: ان الله يباهى الملائكة بالعبد اذا نام وهو ساجد يقول : انظروا الى عبدى هذا نفسه عندى وجسده في طاعتى অর্থ: "আল্লাহ তা'আলা ফেরেশতাদের কাছে গর্ব করেন, যখন বান্দা সেজদায় গিয়ে ঘুমায়। আল্লাহ বলেন: انظرو الى عبدى هذا ، نفسه عندى وجسده في طاعتي - এই বান্দার প্রতি চেয়ে দেখ। তার নফস আমার কাছে অথচ তার দেহ আমার আনুগত্যে নিয়োজিত।

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 সর্বোত্তম নামায তাহাজ্জুদ

📄 সর্বোত্তম নামায তাহাজ্জুদ


হযরত জুনদুব বিন সুফিয়ান রহ. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: افضل الصلوة بعد الصلوة المفروضة الصلوة في جوف الليل، وأفضل الصيام بعد شهر رمضان شهر الله الذي تدعونه المحرم অর্থ: "ফরজ নামাযের পরে সর্বোত্তম নামায হলো শেষ রাতের (তাহাজ্জুদ) নামায। আর রমযান মাসের রোযার পরে সর্বোত্তম রোযা হলো ঐ মাসের রোযা যাকে তোমরা মুহাররম বল। অর্থাৎ মুহাররমের রোযা।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 তাহাজ্জুদের জন্য মিসওয়াকের নির্দেশ

📄 তাহাজ্জুদের জন্য মিসওয়াকের নির্দেশ


হযরত যাবের বিন আব্দুল্লাহ রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: اذا اراد أحدكم ان يصلى بالليل فليستاك অর্থ: "তোমাদের কেউ রাতে নামায (তাহাজ্জুদ) পড়তে চাইলে তার উচিত মিসওয়াক করা।"

ফন্ট সাইজ
15px
17px