📄 বারবার উঠে তাহাজ্জুদ পড়া
ইয়ালা বিন সামলাক রহ. বলেন, উম্মুল মু'মিনীন হযরত উম্মে সালামা রা.-কে নবীজীর রাতের নামায সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন:
كان يصلى العتمة ثم يسبح ثم يصلى ما شاء الله من الليل ثم ينصرف فيرقد مثل ما صلى ثم يستيقظ من نومته تلك فيصلى مثل ما نام
অর্থ: "নবীজী ইশার নামায পড়তেন। এরপর তাসবীহ পাঠ করতেন। এরপর রাতে আল্লাহর ইচ্ছা অনুযায়ী নামায পড়তেন। নামায শেষে নামাযের সময় পরিমাণ শয়ন করতেন। এরপর ঘুম থেকে জেগে ঘুমের সময় পরিমাণ নামায পড়তেন।"
📄 নামায শ্রেষ্ঠ ইবাদত
ইব্রাহীম বলেন, আমি সাবেত বুনানী রহ.-কে বলতে শুনেছি:
الصلوة خدمة الله فى الارض ولو علم الله شيئا افضل من الصلوة ما قال : فَنَادَتْهُ الْمَلَائِكَةُ وَهُوَ قَائِمٌ يُصَلِّي فِي الْمِحْرَابِ
অর্থ: "পৃথিবীতে নামায হল আল্লাহর সেবা। যদি আল্লাহর দৃষ্টিতে নামায হতে শ্রেষ্ঠ কোনো ইবাদত থাকত, তাহলে তিনি বলতেন না:
فَنَادَتْهُ الْمَلَائِكَةُ وَهُوَ قَائِمٌ يُصَلِّي فِي الْمِحْرَابِ
সুতরাং (একদা) যাকারিয়া যখন ইবাদতখানায় নামায আদায় করছিলেন, তখন ফেরেশতাগণ তাকে ডাক দিল।"
টিকাঃ
৬০. সূরা আলে ইমরান: ৩৯।
📄 ফেরেশতাদের কাছে আল্লাহর গর্ব
হযরত আনাস রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: ان الله يباهى الملائكة بالعبد اذا نام وهو ساجد يقول : انظروا الى عبدى هذا نفسه عندى وجسده في طاعتى অর্থ: "আল্লাহ তা'আলা ফেরেশতাদের কাছে গর্ব করেন, যখন বান্দা সেজদায় গিয়ে ঘুমায়। আল্লাহ বলেন: انظرو الى عبدى هذا ، نفسه عندى وجسده في طاعتي - এই বান্দার প্রতি চেয়ে দেখ। তার নফস আমার কাছে অথচ তার দেহ আমার আনুগত্যে নিয়োজিত।
📄 সর্বোত্তম নামায তাহাজ্জুদ
হযরত জুনদুব বিন সুফিয়ান রহ. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: افضل الصلوة بعد الصلوة المفروضة الصلوة في جوف الليل، وأفضل الصيام بعد شهر رمضان شهر الله الذي تدعونه المحرم অর্থ: "ফরজ নামাযের পরে সর্বোত্তম নামায হলো শেষ রাতের (তাহাজ্জুদ) নামায। আর রমযান মাসের রোযার পরে সর্বোত্তম রোযা হলো ঐ মাসের রোযা যাকে তোমরা মুহাররম বল। অর্থাৎ মুহাররমের রোযা।"