📄 আল্লাহর সামনে অবস্থান
হযরত আবু হুরায়রা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: إن العبد اذا قام في الصلوة فانه بين الرحمن عز ও جل فاذا التفت قاله الرب عزوجل : ابن ادم الى من تلتفت؟ إلى خير لك مني تلتفت؟ ابن ادم اقبل الى خير لك ممن تلتفت إليه অর্থ: "বান্দা যখন নামাযে দাঁড়ায় তখন সে আল্লাহর দুই চোখের মাঝে (সামনে) থাকে। যখন সে অন্যমনস্ক হয়, তখন আল্লাহ বলেন, ইবনে আদম! কোন দিকে মন দিচ্ছ? যার দিকে মন দিচ্ছ তা কী আমার থেকেও তোমার জন্য ভাল? ইবনে আদম! যার দিকে তুমি মন দিচ্ছ তার থেকে ভালোর প্রতি তুমি মনোনিবেশ কর।"
📄 দু’টি অভ্যাস হারিয়ে যাচ্ছে
কাসেম বিন মুহাম্মাদ রহ. বলেন, পূর্বে মানুষের মধ্যে দুটি গুণ ছিল, ক্রমেই তা হারিয়ে যাচ্ছে। যথা- ১. الجود بما رزقهم الله অর্থ: আল্লাহ প্রদত্ত মাল-সম্পদে দানশীলতা। ২. ও قیام اللیل অর্থ : রাতে ইবাদত-বন্দেগী করা।
📄 শীতল গনীমত
আমের বিন মাসউদ রহ. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি الصوم في الشتاء الغنيمة الباردة : ওয়াসাল্লাম ইরশাদ করেছেন : অর্থ: "শীত মৌসুমের রোযা শীতল গনীমত অর্থাৎ বিনা কষ্টে অর্জিত আমল।"
📄 তাহাজ্জুদ আঁকড়ে ধরার আহ্বান
হাবীব বিন আবু সাবেত বলেন, হযরত উমর রা. বলতেন: عليكم بالغنيمة الباردة : الصيام فى الشتاء وقيام الليل -
অর্থ: "তোমরা দু'টি শীতল গনীমত আঁকড়ে ধরবে। (১) শীতকালে রোযা (২) রাতে তাহাজ্জুদ আদায়।"