📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 খুশু কাকে বলে?

📄 খুশু কাকে বলে?


হযরত আতা রহ.-এর কাছে নামাযে খুশু ও বিনয় সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন: الخشوع خفض الجناح وقنوت الطاعة

অর্থ: "মনোযোগ সহকারে নামায পড়াকে 'খুশু' বলে। আর বিনয় মানে হল পূর্ণ আনুগত্য।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 বারবার আল্লাহর আহ্বান

📄 বারবার আল্লাহর আহ্বান


রবী বিন আনাস বলেন: ان العبد اذا التفت في الصلوة قال له الرب : ابن ادم اقبل الى فان التفت الثانيه قال له : ابن ادم اقبل إلى فان التفت الثالثة او الرابعة شك ابو يحى قال له الله ابن ادم لا حاجة لي فيك

অর্থ: "বান্দা যখন নামাযে অন্যমনস্ক হয়, তখন আল্লাহ তাকে বলেন, ইবনে আদম! আমার দিকে মন দাও। যখন সে দ্বিতীয় বার আবার অন্যমনস্ক হয়, আল্লাহ বলেন, ইবনে আদম! আমার দিকে মন দাও। যখন তৃতীয় বার বা চতুর্থবার অন্যমনস্ক হয়, তখন আল্লাহ বলেন, ইবনে আদম! তোমার কোনো প্রয়োজন নেই আমার।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 আল্লাহর সামনে অবস্থান

📄 আল্লাহর সামনে অবস্থান


হযরত আবু হুরায়রা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: إن العبد اذا قام في الصلوة فانه بين الرحمن عز ও جل فاذا التفت قاله الرب عزوجل : ابن ادم الى من تلتفت؟ إلى خير لك مني تلتفت؟ ابن ادم اقبل الى خير لك ممن تلتفت إليه অর্থ: "বান্দা যখন নামাযে দাঁড়ায় তখন সে আল্লাহর দুই চোখের মাঝে (সামনে) থাকে। যখন সে অন্যমনস্ক হয়, তখন আল্লাহ বলেন, ইবনে আদম! কোন দিকে মন দিচ্ছ? যার দিকে মন দিচ্ছ তা কী আমার থেকেও তোমার জন্য ভাল? ইবনে আদম! যার দিকে তুমি মন দিচ্ছ তার থেকে ভালোর প্রতি তুমি মনোনিবেশ কর।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 দু’টি অভ্যাস হারিয়ে যাচ্ছে

📄 দু’টি অভ্যাস হারিয়ে যাচ্ছে


কাসেম বিন মুহাম্মাদ রহ. বলেন, পূর্বে মানুষের মধ্যে দুটি গুণ ছিল, ক্রমেই তা হারিয়ে যাচ্ছে। যথা- ১. الجود بما رزقهم الله অর্থ: আল্লাহ প্রদত্ত মাল-সম্পদে দানশীলতা। ২. ও قیام اللیل অর্থ : রাতে ইবাদত-বন্দেগী করা।

ফন্ট সাইজ
15px
17px