📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 তাহাজ্জুদগুজাররা জান্নাতের প্রহরী

📄 তাহাজ্জুদগুজাররা জান্নাতের প্রহরী


আবু খুযাইমা বলেন, আমি মিসরে ছিলাম। একদিন স্বপ্নে দেখি যে, এক লোক এসে আমাকে বলছে: قم فصل ثم قال : اما علمت ان مفاتيح الجنة مع اصحاب الليل هم خزانها هم خزانها هم خزانها অর্থ: "উঠুন, নামায পড়ুন। আপনি কি জানেন না যে, জান্নাতের চাবি রয়েছে তাহাজ্জুদগুজারদের সাথে? তারা জান্নাতের প্রহরী। তারা জান্নাতের প্রহরী। তারা জান্নাতের প্রহরী।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 অধিক নিদ্রাগামী ফকীর হবে

📄 অধিক নিদ্রাগামী ফকীর হবে


হযরত যাবের বিন আব্দুল্লাহ রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: قالت ام سليمان السليمان : يا بنى لا تكثر النوم، فان كثرة النوم بالليل تدع الرجل فقيرا يوم القيامة. অর্থ: "সুলাইমান আ.-এর মাতা তাকে বলেন, বাবা! রাতে বেশি ঘুমাবে না। কেননা রাতে বেশি ঘুমালে তা মানুষকে কেয়ামতের দিন ফকীর ও নিঃস্ব (সওয়াব শূন্য) বানিয়ে দিবে।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 বাপ-বেটার রাত জাগরণ

📄 বাপ-বেটার রাত জাগরণ


আবু সাঈদ বলেন, হযরত দাউদ আ. এবং হযরত সুলাইমান আ. কখনো একই সময়ে রাতে ঘুমাতেন না। একজন ঘুমাতেন আর অপরজন ইবাদত করতেন। হযরত দাউদ আ. হযরত সুলাইমান আ.-কে বলেছিলেন: اما انت تكفيني اول الليل ও اكفيك اخره واما ان تكفيني اخره واكفيك اوله - অর্থ: "হয়ত তুমি প্রথম রাতে আমার জন্য যথেষ্ট হবে আর শেষ রাতে আমি তোমার জন্য যথেষ্ট হব অথবা তুমি শেষ রাতে আমার জন্য যথেষ্ট হবে আর আমি প্রথম রাতে তোমার জন্য যথেষ্ট হব (ইবাদত ও রাত জাগরণের ক্ষেত্রে)।” বর্ণনাকারী বলেন, সুতরাং তাদের মধ্যে একজন নামাযে দাঁড়াতেন। তিনি অবসর নিলে অন্যজন দাঁড়াতেন।

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 বেশি না খাওয়ার আহ্বান

📄 বেশি না খাওয়ার আহ্বান


আউন বলেন, বনী ইসরাঈলদের একজন নেগরান (তত্ত্বাবধানকারী) ছিলেন। তিনি তাদের কার্যাবলী তত্ত্বাবধান করতেন। সেই নেগরান তাদেরকে এভাবে বলতেন: لا تأكلوا كثيرا ان اكلتم كثيرا نمتم كثيرا وإن نمتم كثيرا صليتم قليلا অর্থ: "তোমরা বেশি খাবে না। কেননা যদি বেশি খাও তাহলে তোমাদের ঘুম বেড়ে যাবে। আর ঘুম বেড়ে গেলে তোমাদের নামায কমে যাবে।"

ফন্ট সাইজ
15px
17px