📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 নামায মু’মিনের নূর

📄 নামায মু’মিনের নূর


হযরত আনাস রা. হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: অর্থ: الصلوة نور المؤمن "নামায মু'মিনের নূর।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 নামায গুনাহ নাশক

📄 নামায গুনাহ নাশক


হযরত কা'ব আহবার রহ. বলেন: ان العبد لتحط عنه الخطايا مادام ساجدا অর্থ: "বান্দা যতক্ষণ সেজদারত (নামাযরত) থাকে তার গুনাহ দূর হতে থাকে।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 মুত্তাকীদের প্রিয় বস্তু

📄 মুত্তাকীদের প্রিয় বস্তু


হযরত আদি বিন সাবেত বলেন: كان يقال : قربان المتقين الصلوة অর্থ: "বলা হয়, নামায মুত্তাকীদের প্রিয় বস্তু।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 দুনিয়াদার থেকে ফিরে এসে কুরআন তেলাওয়াত

📄 দুনিয়াদার থেকে ফিরে এসে কুরআন তেলাওয়াত


হিশাম বিন উরওয়া তার পিতার ঘটনা বর্ণনা করেন যে, তার পিতা কোনো দুনিয়াদারের কাছে গিয়ে যখন তার দুনিয়াবী সামগ্রী দেখতেন, তখন বাড়ি ফিরে এসে এই আয়াত তেলাওয়াত করতেন: وَلَا تَمُدَّنَّ عَيْنَيْكَ إِلَى مَا مَتَّعْنَا بِهِ أَزْوَاجًا مِّنْهُمْ زَهْرَةَ الْحَيَاةِ الدُّنْيَا لِنَفْتِنَهُمْ فِيْهِ وَرِزْقٌ رَبِّكَ خَيْرٌ وَأَبْقَى - وَأَمُرُ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَّحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوى .

অর্থ: "তুমি পার্থিব জীবনের ওই চাকচিক্যের দিকে চোখ তুলে তাকিও না, যা আমি তাদের বিভিন্ন শ্রেণীকে মজা লোটার জন্য দিয়ে রেখেছি, তা দ্বারা তাদেরকে পরীক্ষা করার জন্য। বস্তুত তোমার রবের রিযিক সর্বাপেক্ষা উত্তম ও সর্বাধিক স্থায়ী। নিজ পরিবারবর্গকে নামাযের আদেশ কর এবং নিজেও তাতে অবিচল থাক। আমি তোমার কাছে রিযিক চাই না। রিযিক তো আমিই দেব। আর শুভ পরিণাম তো তাকওয়ারই।"⁵⁹

টিকাঃ
৫৯. সূরা তোয়াহা: ১৩১, ১৩২।

ফন্ট সাইজ
15px
17px