📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 কোমর সোজা না রাখার পরিণাম

📄 কোমর সোজা না রাখার পরিণাম


হযরত যায়েদ বিন ওয়াহাব রহ. বলেন, হযরত হুজায়ফা রা. এক ব্যক্তিকে রুকু-সেজদায় কোমর সোজা না করতে দেখে তাকে বলেন:
لو مت لمت على غير الفطرة -
অর্থ: তুমি যদি (এ অবস্থায়) মারা যাও, তবে ইসলাম ছাড়া অন্য কিছুর উপর মরবে।

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 হাসান বসরী রহ.-এর বিস্ময়

📄 হাসান বসরী রহ.-এর বিস্ময়


হাসান বিন নাজীহ রকাশী রহ. বলেন, আমি হযরত হাসান বসরী রহ.-কে বলতে শুনেছি:
يا ابن آدم! ما ذا يعز عليك من امر دينك إذا هانت عليك صلاتك؟
অর্থ: “হে মানুষ! যদি তোমার কাছে নামাযের গুরুত্ব না থাকে তাহলে দীনের আর কোন বিষয়কে তুমি গুরুত্ব দিবে?"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 আজব সেজদা

📄 আজব সেজদা


ইযাহইয়া বিন ওছাব রহ. হযরত আব্দুল্লাহ বিন যুবাইর রা.-এর আজব সেজদার হালাত বয়ান করেছেন। তিনি বলেন:
كان عبد الله بن الزبير يسجد حتى تجيء العصافير فتقع على ظهره ما تحسب إلا أنه جذم حائط
অর্থ: "হযরত আব্দুল্লাহ বিন যুবাইর রা. যখন সেজদা করতেন (তখন তা এত লম্বা ও গভীর হত যে,) পাখী এসে তার পিঠকে দেওয়ালের অংশ মনে করে তার পিঠে বসে যেত।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 জাহান্নামের ভয়

📄 জাহান্নামের ভয়


উবায়দুল্লাহ বিন ছাওর আতিকী রহ. তার এক ছাত্রের সূত্রে বর্ণনা করেন:
ان مالك بن دينار قام فى الليل يصلى فأخذ بلحيته فقال : ارحم شيبتي من النار فلم يزل في هذا حتى طلع عمود الفجر
অর্থ: "হযরত মালেক বিন দীনার রহ. এক রাতে দাঁড়িয়ে নামায শুরু করেন। অতঃপর তিনি নিজের দাড়ি ধরে বলেন : ارحم شيبتى من النار অর্থ : “হে আল্লাহ! আমাকে জাহান্নাম থেকে রক্ষা করে আমার বার্ধক্যের উপর রহম করুন। (বর্ণনাকারী বলেন,) ভোরের উজ্জ্বলতা উদয় হওয়া পর্যন্ত তিনি এভাবে বলতে থাকেন।"

ফন্ট সাইজ
15px
17px