📄 নামাযে মাজা সোজা রাখা
হযরত আবু মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন:
لا تقبل صلوة لا يقيم الرجل فيها صلبه في الركوع والسجود -
অর্থ: যে ব্যক্তি রুকু-সেজদায় মাজা (কোমর) সোজা রাখে না তার নামায কবুল হয় না।⁵⁶
টিকাঃ
৫৬. আবু দাউদ।
📄 কোমর সোজা না রাখার পরিণাম
হযরত যায়েদ বিন ওয়াহাব রহ. বলেন, হযরত হুজায়ফা রা. এক ব্যক্তিকে রুকু-সেজদায় কোমর সোজা না করতে দেখে তাকে বলেন:
لو مت لمت على غير الفطرة -
অর্থ: তুমি যদি (এ অবস্থায়) মারা যাও, তবে ইসলাম ছাড়া অন্য কিছুর উপর মরবে।
📄 হাসান বসরী রহ.-এর বিস্ময়
হাসান বিন নাজীহ রকাশী রহ. বলেন, আমি হযরত হাসান বসরী রহ.-কে বলতে শুনেছি:
يا ابن آدم! ما ذا يعز عليك من امر دينك إذا هانت عليك صلاتك؟
অর্থ: “হে মানুষ! যদি তোমার কাছে নামাযের গুরুত্ব না থাকে তাহলে দীনের আর কোন বিষয়কে তুমি গুরুত্ব দিবে?"
📄 আজব সেজদা
ইযাহইয়া বিন ওছাব রহ. হযরত আব্দুল্লাহ বিন যুবাইর রা.-এর আজব সেজদার হালাত বয়ান করেছেন। তিনি বলেন:
كان عبد الله بن الزبير يسجد حتى تجيء العصافير فتقع على ظهره ما تحسب إلا أنه جذم حائط
অর্থ: "হযরত আব্দুল্লাহ বিন যুবাইর রা. যখন সেজদা করতেন (তখন তা এত লম্বা ও গভীর হত যে,) পাখী এসে তার পিঠকে দেওয়ালের অংশ মনে করে তার পিঠে বসে যেত।"