📄 জুমুআর দিন পুরো রাত তাহাজ্জুদ পড়া
হিশাম বিন যিয়াদ তার ভাই আলা বিন যিয়াদের আখেরাতের ভয় ও রাতের ইবাদত সম্পর্কে বর্ণনা করেছেন। তিনি বলেন- "আলা বিন যিয়াদ একজন সদা হাস্যোজ্জ্বল লোক ছিলেন। প্রতি জুমুআর রাতে তিনি রাতভর তাহাজ্জুদ নামায পড়তেন। এক রাতে অলসতাবশত ঘুমিয়ে যান এবং তার কন্যাকে বলে রাখেন, এতটা বাজলে আমাকে ডেকে দিও। মেয়ে বলে, ঠিক আছে। এক ব্যক্তি স্বপ্নে তার কাছে আসে এবং তার কপালের চুল ধরে বলে: يا ابن زياد! قم فاذكر الله يذكرك অর্থ: "হে ইবনে যিয়াদ! ওঠ। আল্লাহকে স্মরণ কর, তাহলে আল্লাহও তোমাকে স্মরণ করবেন।" বর্ণনাকারী বলেন, সেদিন থেকে মৃত্যু পর্যন্ত তার সেই চুলগুলো খাড়াই থাকে।
📄 প্রতিদিন ৪০০ রাকাত নামায আদায়
সিয়ার বিন হাতেম রহ. বলেন, যিয়ামের প্রতিদিনের মামুল ছিল ৪০০ রাকাত নামায পড়া। আমি বেশির ভাগ তার কাছে গেলে তার বাঁদী বলত: هر في طحينه لم يفرغ منه بعد অর্থ: "তিনি নিজের যাতা পেষণের কাজে লিপ্ত আছেন; এখনও ফারেগ হননি।"
📄 ২৪ ঘন্টা নামায পড়া
সিয়ার বলেন, আমি যিয়ামকে দেখেছি, তিনি রাত-দিন ২৪ ঘণ্টা নামাযে কাটাতেন। এমনকি একবার তিনি রুকুতে গিয়ে সেজদায় যাওয়ার শক্তি হারিয়ে ফেলেন। আমি দেখলাম, তিনি মাথা আকাশ পানে তুলেন এবং বলেন, 'আমার চোখের শীতলতা'। এরপর সেজদায় ঢলে পড়েন। সেজদায় অবস্থায় তিনি বলেন: الهى كيف عرفت قلوب الخليفة عنك؟ অর্থ: "হে আমার মাওলা! তোমার মাখলুকের দৃষ্টি কীভাবে তোমার থেকে দূরে থাকে?"
কোনো দিন ক্লান্তি বা অলসতা সৃষ্টি হলে, তার প্রতিকার এভাবে করতেন যে, তা দূর করতে গোসল করতেন। অতঃপর একটি নির্জন কামরায় গিয়ে তার দরজা ভেতর থেকে বন্ধ করে দিতেন এবং বলতেন: الهي اليك جئت ؟ অর্থ: "হে আমার মাওলা! আমি তোমার কাছে এসে গেছি।" এরপর তিনি আবার পূর্ণভাবে ইবাদত-বন্দেগী করা শুরু করতেন।"
📄 নবীজীর তিন ঘোষণা
প্রখ্যাত তাবেয়ী তাউস রহ. তার পিতার সূত্রে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন:
১. الا! رجل يقوم من الليل بعشر ايات فيصبح ও قد كتب الله له بها مأة حسنة অর্থ: শোন, যে ব্যক্তি রাতে দশ আয়াত পরিমাণ দাঁড়াবে অর্থাৎ নামায পড়বে, সে এভাবে সকাল করবে যে, আল্লাহ তার জন্য তার আমলের বদলে একশ নেকী লিখে দিয়েছেন।
২. الا رجل صالح يوقظ امرأته من الليل فان قامت والا نضح في وجهها الماء فقاما لله ساعة অর্থ: শোন, নেককার ব্যক্তি যে রাতে নিজের স্ত্রীকে তাহাজ্জুদের জন্য জাগায়, সে উঠে গেলে তো ভাল নতুবা তার চেহারায় পানি ছিটিয়ে দেয়। এরপর উভয়ে আল্লাহর ইবাদতের জন্য দাঁড়িয়ে যায়।
৩. الا امرأة صالحة توقظ زوجها من الليل فان قامت والا نضحت في وجهه الماء ثم قاما لله ساعة من الليل অর্থ: শোন, নেককার স্ত্রী নিজের স্বামীকে রাতে ঘুম থেকে জাগায়। সে উঠে পড়লে তো ভাল, নতুবা সে তার চোখে-মুখে পানি ছিটিয়ে দেয় অতঃপর উভয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাযে দাঁড়িয়ে যায়।