📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 যুদ্ধের ময়দানেও নবীজীর তাহাজ্জুদ আদায়

📄 যুদ্ধের ময়দানেও নবীজীর তাহাজ্জুদ আদায়


হারিছা বলেন, আমি হযরত আলী রা.-কে বলতে শুনেছি:
ما كان فينا فارس يوم بدر غير المقداد ও لقد رأيتنا تلك الليلة وما من احد من القوم الا نائم غير رسول الله صلى الله عليه وسلم فانه قائم الى سمرة او شجرة بين يديه يصلى في جوف الليل حتى أصبح

অর্থ: "বদর যুদ্ধে আমাদের মধ্যে মেকদাদ ছাড়া আর কেউ অশ্বারোহী ছিলেন না। (সকলেই হয়ত উটের আরোহী বা পদাতিক ছিলেন।) আমি সে রাতে সবাইকে ঘুমুতে দেখেছি। তবে নবীজী ব্যতীত। তিনি একটি বাবলা গাছ কিংবা অন্য কোনো গাছের সামনে অর্ধরাত হতে ভোর পর্যন্ত (তাহাজ্জুদ) নামায পড়তে থাকেন।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 সাত রাতে কুরআন খতমের লাভ

📄 সাত রাতে কুরআন খতমের লাভ


ইসহাক বিন খলীফা জনৈক সাহাবী থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
من قرأ القرآن في سبع كتب من العابدين
অর্থ: "যে ব্যক্তি সাত রাতে কুরআন খতম করবে, তার নাম আবেদদের তালিকায় লেখা হবে।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 রমযানের প্রতি রাতে কুরআন খতম

📄 রমযানের প্রতি রাতে কুরআন খতম


মানসূর বিশিষ্ট তাবেয়ী মুজাহিদ রহ. হতে বর্ণনা করেন:
كان على الأزدى يختم القران فى رمضان كل ليلة ও ينام بين المغرب ও العشاء -
অর্থ: "আলী আল-আযদী রহ. রমযান মাসের প্রতি রাতে একবার কুরআন খতম করতেন। মাগরিব ও ইশার মাঝে ঘুমিয়ে নিতেন।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 দাউদী নামায সর্বোত্তম নামায

📄 দাউদী নামায সর্বোত্তম নামায


আমর বিন আউস হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস রা. হতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন:
خير الصيام صيام داود كان يصوم نصف الدهر ও خير الصلوة صلوة داود كان يرقد نصف الليل الأول ও يصلى اخر الليل حتى إذا بقى سدس الليل رقده -

অর্থ: "সর্বোত্তম রোযা দাউদী রোযা। তিনি অর্ধবছর রোযা রাখতেন। সর্বোত্তম নামায দাউদী নামায। তার অভ্যাস ছিল প্রথম অর্ধরাতে আরাম করতেন আর শেষ অর্ধেকে নামায পড়তেন। রাতের শেষ যষ্টাংশ হলে আবার কিছু সময়ের জন্য ঘুমুতেন।"

ফায়েদা: অর্ধ বছর রোযা রাখার অর্থ হলো, তিনি এক দিন রোযা রাখতেন আর একদিন রাখতেন না। এভাবে পুরো বছর পার করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা মোতাবেক নফল রোযা ও নফল নামাযের উত্তম ও ভারসাম্যপূর্ণ তরিকা হলো হযরত দাউদ আ.- এর তরিকা। এতে সবদিক রক্ষা হয়।

ফন্ট সাইজ
15px
17px