📄 প্রতিদিন ৬০০ রাকাত নামায
হযরত আতা ইবনুস সায়েব রহ. বর্ণনা করেন:
كان مرة الهمداني يصلى كل يوم ستمائة ركعة، قال عطاء : ও دخلوا عليه فرأوا موضع سجوده كانه مبرك البعير -
অর্থ: "মুররা হামদানী প্রতিদিন ৬০০ রাকাত নামায পড়তেন। একদা তার ঘরে কিছু লোক প্রবেশ করে এবং তাঁর সেজদার স্থান দেখে যে, সেটা উটের বিশ্রামস্থলে পরিণত হয়েছে। অর্থাৎ বেশি বেশি এক স্থানে সেজদা করায় স্থানটি গর্ত হয়ে গেছে, যেমন উট যেখানে প্রতিদিন বিশ্রাম নেয়, সেখানে গর্ত হয়ে যায়।"
📄 প্রতিদিন ১০০০ রাকাত নামায
ইব্রাহীম বিন বাশশার বলেন, আমি আবু সুলাইমানকে বলতে শুনেছি:
كان عامر بن عبد الله يصلى كل يوم الف ركعة ثم يقبل على نفسه فيقول : يا مأوى كل سوء أما والله لأردنك الى زحف البعير
অর্থ: "আমের বিন আব্দুল্লাহ প্রতিদিন ১০০০ রাকাত নামায পড়তেন অতঃপর নিজের নফসকে সম্বোধন করে বলতেন: হে সকল মন্দের উৎস! আল্লাহর কসম দিয়ে বলছি, আমি তোমাকে অবশ্যই ক্লান্ত উটের দিকে ফিরাব অর্থাৎ তোমাকে ক্লান্তিতে চুর চুর করব।"
📄 নামাযী ব্যক্তির পুরস্কার
হযরত সুফিয়ান রহ. আব্বাদ বিন কাছীর রহ. হতে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, প্রত্যেক নামাযী ব্যক্তি তিনটি পুরস্কার লাভ করে। যথা-
১. تحف به الملائكة من قدمه الى عنان السماء - অর্থ: ফেরেশতারা তার পা থেকে আসমান পর্যন্ত বেষ্টন করে।
২. ও يتناثر عليه البر من عنان السماء الى مفرق رأسه অর্থ: আসমান থেকে নিয়ে মুসল্লির মাথা পর্যন্ত অঝোর ধারায় কল্যাণ বর্ষিত হতে থাকে।
৩. ও ينادى مناد : لو يعلم المصلى من يناجى ما انفتل - অর্থ: এক ঘোষক ঘোষণা করে, মুসল্লি যদি জানত যে, সে কার সঙ্গে আলাপন করছে, তবে তার মন এদিক-ওদিক যেত না।
📄 আবেদদের গনীমত
সুলাইমান তাইনী রহ. হযরত আবু উসমান রহ.-এর সূত্রে বর্ণনা করেন যে, হযরত উমর রা. বলেছেন : الشتاء غنيمة العابدین
অর্থ: "শীতকাল আবেদদের জন্য গনীমত।" কারণ হলো, শীতকালে দিন ছোট এবং রাত বড় হয়। ফলে দিনে সহজে রোযা রাখা এবং রাতে বেশি ইবাদত করার সুযোগ মেলে, যে সুযোগকে পুরোপুরি কাজে লাগান আবেদগণ। তাই শীতকাল তাদের জন্য বিরাট গনীমত।