📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 কবরে নামায পড়ার তামান্না

📄 কবরে নামায পড়ার তামান্না


হযরত জা'ফর রহ. বলেন, আমি অনেক বার সাবেত বুনানী রহ.-কে এই দোয়া করতে শুনেছি:
اللهم إن كنت اذنت لأحد ان يصلى فى قبره فأذن لي أن أصلى في قبری -

অর্থ: “হে আল্লাহ! আপনি যদি কবরে কাউকে নামায পড়ার অনুমতি দেন, তাহলে আমাকে কবরে নামায পড়ার অনুমতি দিবেন।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 কবর হতে কুরআনের আওয়াজ শ্রবণ

📄 কবর হতে কুরআনের আওয়াজ শ্রবণ


ইব্রাহীম মাহলাবী বলেন, যারা সাবেত বুনানীর পার্শ্ব অতিক্রম করেছে তারা আমাকে জানিয়েছে যে-
كنا إذا مررنا بجنبات قبر ثابت يعنى البناني سمعنا قراءة القرآن
অর্থ: "আমরা সাবেত বুনানীর কবরের পাশ দিয়ে গমনকালে (কবর হতে) কুরআন তেলাওয়াত শুনেছি।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 প্রতি রাতে হাজার আয়াত তেলাওয়াত

📄 প্রতি রাতে হাজার আয়াত তেলাওয়াত


আবুল আহওয়াস বলেন, আবু ইসহাক রহ. বলতেন:
يا معشر الشباب اغتمنوا، قل ما تمر بى ليلة الا وأনা أقرأ فيها الف اية -

অর্থ: “হে যুবারা! তোমরা যৌবনকালকে (ইবাদতের জন্য) গনীমত (অপূর্ব সুযোগ) মনে কর। খুব কম রাতই এমন হয়, যাতে আমি হাজার আয়াত তেলাওয়াত করি না। অর্থাৎ প্রায় প্রতি রাতে আমি এক হাজার আয়াত তেলাওয়াত করি।”

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 প্রতিদিন ৬০০ রাকাত নামায

📄 প্রতিদিন ৬০০ রাকাত নামায


হযরত আতা ইবনুস সায়েব রহ. বর্ণনা করেন:
كان مرة الهمداني يصلى كل يوم ستمائة ركعة، قال عطاء : ও دخلوا عليه فرأوا موضع سجوده كانه مبرك البعير -

অর্থ: "মুররা হামদানী প্রতিদিন ৬০০ রাকাত নামায পড়তেন। একদা তার ঘরে কিছু লোক প্রবেশ করে এবং তাঁর সেজদার স্থান দেখে যে, সেটা উটের বিশ্রামস্থলে পরিণত হয়েছে। অর্থাৎ বেশি বেশি এক স্থানে সেজদা করায় স্থানটি গর্ত হয়ে গেছে, যেমন উট যেখানে প্রতিদিন বিশ্রাম নেয়, সেখানে গর্ত হয়ে যায়।"

ফন্ট সাইজ
15px
17px