📄 দাঁড়িয়ে ও বসে তাহাজ্জুদ নামায
হযরত আব্দুল্লাহ বিন শাকীক উকাইলী রহ. বলেন, আমি হযরত আয়েশা রা.-এর নিকট নবীজীর নফল নামায সম্পর্কে জিজ্ঞাসা করি। তিনি বলেন:
كان يصلى في بيتي اربعا قبل الظهر، ثم يخرج فيصلي بالناس ثم يدخل بيتي فيصلي ركعتين قالت : و كان يصلى بالليل تسع ركعات فيهن الوتر، و كان يصلى ليلا طويل قائما و ليلا طويلاً قاعدا فاذا قرأ وهو قائم ركع وسجد وهو قائم ও إذا قرأ وهو جالس ركع وسجد جالس ও كان يصلى ركعتين إذا طلع الفجر ثم يخرج فيصلي بالناس
অর্থ: "নবীজী আমার বাসায় জোহরের পূর্বে ৪ রাকাত পড়তেন। এরপর মসজিদে গিয়ে (জোহরের) নামায পড়াতেন। এরপর বাসায় এসে ২ রাকাত নামায পড়তেন। এরপর মসজিদে গিয়ে মাগরিবের নামায পড়াতেন। এরপর বাসায় এসে ২ রাকাত নামায পড়তেন। তিনি রাতে ৯ রাকাত নামায পড়তেন, যার মধ্যে বিতরও থাকত। তিনি রাতে কখনও দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে নামায পড়তেন। আবার কখনও দীর্ঘক্ষণ ধরে বসে নামায পড়তেন। যখন তিনি দাঁড়িয়ে নামায পড়তেন, রুকু-সেজদা দাঁড়িয়েই করতেন। আর যখন বসে নামায পড়তেন, তখন রুকু-সেজদা বসে করতেন। সুবহে সাদিক হলে তিনি দুই রাকাত (ফজরের সুন্নত) নামায পড়তেন এরপর মসজিদে গিয়ে (ফজরের) নামায পড়াতেন।"
📄 কবরে নামায পড়ার তামান্না
হযরত জা'ফর রহ. বলেন, আমি অনেক বার সাবেত বুনানী রহ.-কে এই দোয়া করতে শুনেছি:
اللهم إن كنت اذنت لأحد ان يصلى فى قبره فأذن لي أن أصلى في قبری -
অর্থ: “হে আল্লাহ! আপনি যদি কবরে কাউকে নামায পড়ার অনুমতি দেন, তাহলে আমাকে কবরে নামায পড়ার অনুমতি দিবেন।"
📄 কবর হতে কুরআনের আওয়াজ শ্রবণ
ইব্রাহীম মাহলাবী বলেন, যারা সাবেত বুনানীর পার্শ্ব অতিক্রম করেছে তারা আমাকে জানিয়েছে যে-
كنا إذا مررنا بجنبات قبر ثابت يعنى البناني سمعنا قراءة القرآن
অর্থ: "আমরা সাবেত বুনানীর কবরের পাশ দিয়ে গমনকালে (কবর হতে) কুরআন তেলাওয়াত শুনেছি।"
📄 প্রতি রাতে হাজার আয়াত তেলাওয়াত
আবুল আহওয়াস বলেন, আবু ইসহাক রহ. বলতেন:
يا معشر الشباب اغتمنوا، قل ما تمر بى ليلة الا وأনা أقرأ فيها الف اية -
অর্থ: “হে যুবারা! তোমরা যৌবনকালকে (ইবাদতের জন্য) গনীমত (অপূর্ব সুযোগ) মনে কর। খুব কম রাতই এমন হয়, যাতে আমি হাজার আয়াত তেলাওয়াত করি না। অর্থাৎ প্রায় প্রতি রাতে আমি এক হাজার আয়াত তেলাওয়াত করি।”