📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 ঘর বন্ধ করে ইবাদত করা

📄 ঘর বন্ধ করে ইবাদত করা


ইবনে শাওজাব রহ. মুহাম্মাদ বিন ওয়াসি রহ.-এর ইবাদতের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন: كان لمحمد بن واسع عليه فإذا كان الليل صعد فدخل فيها ثم اغلقها عليه -

অর্থ: "মুহাম্মাদ বিন ওয়াসে রহ.-এর একটি বালাখানা ছিল। তিনি রাতে সেখানে যেতেন এবং ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিতেন (যাতে ইবাদতে একাগ্রতা হয় এবং তাহাজ্জুদে বিঘ্নতা সৃষ্টি না হয়)।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 শীতকালের রোযা দীর্ঘ তাহাজ্জুদের জন্য সহায়ক

📄 শীতকালের রোযা দীর্ঘ তাহাজ্জুদের জন্য সহায়ক


আমের বিন সাউদ নামী জনৈক কুরাইশী বুযুর্গ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: الصوم في الشتاء الغنيمة الباردة اما ليله فطويل ও اما نهاره فقصير .

অর্থ: "শীতকালের রোযা গনীমত। (কেননা তখন) রাত দীর্ঘ হয় এবং দিন ছোট হয়। (ফলে তখন রোযা রাখা সহজ হয় এবং তাহাজ্জুদের জন্য দীর্ঘ সময় মেলে।)"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 সাহেবে কুরআনের প্রতি আহ্বান

📄 সাহেবে কুরআনের প্রতি আহ্বান


প্রখ্যাত তাবেয়ী হযরত মুজাহিদ রহ. বলেন, শীতের মৌসুম শুরু হলে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রা. বলতেন: يا اهل القرآن طال الليل لصلاتكم ও قصر النهار لصيامكم فاغتنموا -

অর্থ: "হে সাহেবে কুরআন! (তাহাজ্জুদ) নামাজের জন্য রাত লম্বা হয়েছে এবং তোমাদের রোযার জন্য দিন ছোট হয়েছে। সুতরাং এ সময়টিকে তোমরা গনীমত মনে কর।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 এক রাতে কুরআন খতম করা

📄 এক রাতে কুরআন খতম করা


ইসহাক বিন সাঈদ আল-কুরাশী তার পিতার সূত্রে হযরত ইবনে যুবাইর রহ.-এর অবস্থা বর্ণনা করেন যে- ان ابن الزبير كان يقرأ القرآن في ليلة -
অর্থ: "নিশ্চয় ইবনে যুবাইর এক রাতে পুরো কুরআন তেলাওয়াত করতেন।"

ফন্ট সাইজ
15px
17px