📄 রশিতে বেঁধে তাহাজ্জুদ পড়া
আবু জামআর আযাদকৃত গোলাম আবুল লায়ছ তার মনিব আবু জামআ সম্পর্কে বলেন: كان لأبى جمعة حبل معلق في مسجده يتعلق به اذا صلى بالليل
অর্থ: "আবু জামআর মসজিদে ঝুলন্ত একটি রশি ছিল। যখন তিনি রাতে তাহাজ্জুদ পড়তেন ঐ রশিতে নিজেকে জড়িয়ে নিতেন (যাতে ঘুম না আসে)।"
📄 পায়ে আঘাত করা
উসমান বিন আবুল আতিকা ঘটনা বর্ণনা করেন যে, আবু মুসলিম খাওলানী মসজিদে চাবুক ঝুলিয়ে রাখতেন। এর দ্বারা তিনি নিজেকে ভয় দিতেন। যখন ইবাদতে বিঘ্নতা দেখা দিত, তখন তিনি ঐ চাবুক দিয়ে নিজের পায়ে আঘাত করতেন এবং বলতেন: أنت احق بالضرب من دابتي فإذا غلبه النوم قال : منك، لا منى -
অর্থ: "আমার বাহন হওয়ায় তুমি মার খাওয়ার বেশি যোগ্য। যখন তার গভীর ঘুম পেত, তখন তিনি বলতেন, তোমার সম্পর্ক আমার সাথে নয়।"
📄 ঘর বন্ধ করে ইবাদত করা
ইবনে শাওজাব রহ. মুহাম্মাদ বিন ওয়াসি রহ.-এর ইবাদতের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন: كان لمحمد بن واسع عليه فإذا كان الليل صعد فدخل فيها ثم اغلقها عليه -
অর্থ: "মুহাম্মাদ বিন ওয়াসে রহ.-এর একটি বালাখানা ছিল। তিনি রাতে সেখানে যেতেন এবং ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিতেন (যাতে ইবাদতে একাগ্রতা হয় এবং তাহাজ্জুদে বিঘ্নতা সৃষ্টি না হয়)।"
📄 শীতকালের রোযা দীর্ঘ তাহাজ্জুদের জন্য সহায়ক
আমের বিন সাউদ নামী জনৈক কুরাইশী বুযুর্গ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: الصوم في الشتاء الغنيمة الباردة اما ليله فطويل ও اما نهاره فقصير .
অর্থ: "শীতকালের রোযা গনীমত। (কেননা তখন) রাত দীর্ঘ হয় এবং দিন ছোট হয়। (ফলে তখন রোযা রাখা সহজ হয় এবং তাহাজ্জুদের জন্য দীর্ঘ সময় মেলে।)"