📄 রাতে নামায অনাদায়কারীকে ভাল না বাসা
তলক বিন হাবীব বলতেন: والله ما احب الذين لا يصلون بالليل -
অর্থ: "আল্লাহর কসম দিয়ে বলছি, যারা রাতে (তাহাজ্জুদ) নামায পড়ে না আমি তাদের ভালবাসি না।"
📄 হাসান বসরীর পরিচয়
বিখ্যাত তাবেয়ী হযরত হাসান বসরী রহ.-কে কে না চেনে? মানুষ তাঁকে চেনে যুগশ্রেষ্ঠ আলেম, বুযুর্গ ও তাবেয়ী হিসেবে। হযরত মাতার রহ. তাঁর আরেকটি পরিচয় পেশ করেছেন। তিনি বলেন: كان الحسن صاحب ليل -
অর্থ: "হাসান বসরী রহ. রাত জাগরণকারী ছিলেন।"
📄 সারা রাত বসে কাটানো
শুয়াইব বিন হরব হযরত হাসান বসরী রহ.-এর এক শিষ্যের সূত্রে হযরত হাসান বসরী রহ.-এর রাত জাগরণের একদিনের ঘটনা বলেন: انه قعد ليلة حتى الصبح فقيل له : فقال : غلبتني نفسي عن الصلوة فقلت لها فاقعدى فلم يدعها تنাম حتى الصبح -
অর্থ: "তিনি এক রাতে সকাল পর্যন্ত বসে কাটান। তাকে জিজ্ঞাসা করা হলো, ব্যাপার কী? জবাবে তিনি বলেন, আমার নফস নামায পড়তে চায় না। আমি তাকে বলি, তবে তুমি বসে থাক। অতঃপর তিনি নফসকে ঘুমুতে দেন না। বসে থেকেই সকাল হয়ে যায়।"
📄 সকালে শয্যা রাতের মতই পাওয়া যাওয়া
আমর বিন আব্দুর রহমান বিন মুহাইরিয রহ. বলেন, আমার দাদী আমাকে ঘটনা বর্ণনা করে শুনিয়েছেন যে- كان جدى ابن محيريز يختম القرآن في سبع ও كان يفرش له فراشه فيوجد على حاله إذا أصبح
অর্থ: "আমার দাদা ইবনে মুহাইরিয সাত রাতে কুরআন খতম করতেন। রাতে তাঁর জন্য বিছানা বিছানো হত, কিন্তু সকালে শয্যা সেভাবেই পাওয়া যেত যেভাবে বিছানোর সময় ছিল।"