📄 মধ্যরাতে সেজদায় নবীজীর দোয়া
উম্মুল মুমিনীন হযরত আয়েশা রা. এক হাদীসে নবীজীর মধ্যরাতের ইবাদতের একটি চিত্র তুলে ধরেছেন। তিনি ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন:
فقدت رسول الله صلى الله عليه وسلم من مصجعه فقمت التمسه بیدی فوقعت يداي على قدميه فأصابتهما ও هما ساجد فسمعته يقول :
اللهم انى اعوذ برضاك من سخطك و اعوذ بمعا فاتك من عقوبتك - و اعوذ بك منك لا احصي ثناء عليك انت كما اثنيت على نفسك
অর্থ: "এক রাতে আমি নবীজীকে বিছানায় পাই না। আমি উঠে হাত দিয়ে নবীজীকে খুঁজতে থাকি। আমার হাত নবীজীর পায়ের উপর গিয়ে পড়ে। তখন তিনি সেজদায় ছিলেন। আমি নবীজীকে বলতে শুনি:
اللهم انى اعوذ برضاك من سخطك - অর্থ: হে আল্লাহ! আমি তোমার সন্তুষ্টির দ্বারা তোমার অসন্তুষ্টি হতে পানাহ চাচ্ছি।
و اعوذ بمعا فاتك من عقوبتك - অর্থ: তোমার ক্ষমার দ্বারা তোমার শাস্তি থেকে পানাহ চাচ্ছি।
و اعوذ بك منك، لا احصي ثناء عليك انت كما اثنيت على نفسك - অর্থ: আমি তোমার কাছে তোমার থেকে পানাহ চাচ্ছি। আমি তোমার প্রশংসা করে শেষ করতে পারি না। তুমি তেমনই, যেমনটি তুমি নিজের প্রশংসা করেছ।"
📄 প্রতি দুই রাতে কুরআন খতম
ওয়াসিল ইবনে সুলাইম আতা বিন সায়েবের অবস্থা বর্ণনা করেন: صحبت عطاء السائب الى مكة فكان يختম القرآن في كل ليلتين -
অর্থ: "আমি মক্কার সফরে আতা বিন সায়েবের সঙ্গে ছিলাম। তিনি প্রতি দুই রাত অন্তর কুরআন খতম করতেন।"
📄 রাতে নামায অনাদায়কারীকে ভাল না বাসা
তলক বিন হাবীব বলতেন: والله ما احب الذين لا يصلون بالليل -
অর্থ: "আল্লাহর কসম দিয়ে বলছি, যারা রাতে (তাহাজ্জুদ) নামায পড়ে না আমি তাদের ভালবাসি না।"
📄 হাসান বসরীর পরিচয়
বিখ্যাত তাবেয়ী হযরত হাসান বসরী রহ.-কে কে না চেনে? মানুষ তাঁকে চেনে যুগশ্রেষ্ঠ আলেম, বুযুর্গ ও তাবেয়ী হিসেবে। হযরত মাতার রহ. তাঁর আরেকটি পরিচয় পেশ করেছেন। তিনি বলেন: كان الحسن صاحب ليل -
অর্থ: "হাসান বসরী রহ. রাত জাগরণকারী ছিলেন।"