📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 ঘুম না আসার কৌশল

📄 ঘুম না আসার কৌশল


হযরত সুফিয়ান ছাওরী রহ. বিশিষ্ট মুহাদ্দিস ও যুগের অন্যতম আলেম ছিলেন। তাঁর অভিজ্ঞতাও ছিল অনেক। ঘুম ঠেকানোর কৌশল হিসেবে তিনি বলতেন:

كل ما شئت ولا تشرب فإنك اذا لم تشرب لم يجتك النوم -
অর্থ: "তুমি খাবে কিন্তু পানি পান করবে না। তুমি যদি পানি পান না কর, তবে তোমার ঘুম আসবে না।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 মধ্যরাতে সেজদায় নবীজীর দোয়া

📄 মধ্যরাতে সেজদায় নবীজীর দোয়া


উম্মুল মুমিনীন হযরত আয়েশা রা. এক হাদীসে নবীজীর মধ্যরাতের ইবাদতের একটি চিত্র তুলে ধরেছেন। তিনি ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন:

فقدت رسول الله صلى الله عليه وسلم من مصجعه فقمت التمسه بیدی فوقعت يداي على قدميه فأصابتهما ও هما ساجد فسمعته يقول :
اللهم انى اعوذ برضاك من سخطك و اعوذ بمعا فاتك من عقوبتك - و اعوذ بك منك لا احصي ثناء عليك انت كما اثنيت على نفسك

অর্থ: "এক রাতে আমি নবীজীকে বিছানায় পাই না। আমি উঠে হাত দিয়ে নবীজীকে খুঁজতে থাকি। আমার হাত নবীজীর পায়ের উপর গিয়ে পড়ে। তখন তিনি সেজদায় ছিলেন। আমি নবীজীকে বলতে শুনি:

اللهم انى اعوذ برضاك من سخطك - অর্থ: হে আল্লাহ! আমি তোমার সন্তুষ্টির দ্বারা তোমার অসন্তুষ্টি হতে পানাহ চাচ্ছি।

و اعوذ بمعا فاتك من عقوبتك - অর্থ: তোমার ক্ষমার দ্বারা তোমার শাস্তি থেকে পানাহ চাচ্ছি।

و اعوذ بك منك، لا احصي ثناء عليك انت كما اثنيت على نفسك - অর্থ: আমি তোমার কাছে তোমার থেকে পানাহ চাচ্ছি। আমি তোমার প্রশংসা করে শেষ করতে পারি না। তুমি তেমনই, যেমনটি তুমি নিজের প্রশংসা করেছ।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 প্রতি দুই রাতে কুরআন খতম

📄 প্রতি দুই রাতে কুরআন খতম


ওয়াসিল ইবনে সুলাইম আতা বিন সায়েবের অবস্থা বর্ণনা করেন: صحبت عطاء السائب الى مكة فكان يختম القرآن في كل ليلتين -
অর্থ: "আমি মক্কার সফরে আতা বিন সায়েবের সঙ্গে ছিলাম। তিনি প্রতি দুই রাত অন্তর কুরআন খতম করতেন।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 রাতে নামায অনাদায়কারীকে ভাল না বাসা

📄 রাতে নামায অনাদায়কারীকে ভাল না বাসা


তলক বিন হাবীব বলতেন: والله ما احب الذين لا يصلون بالليل -
অর্থ: "আল্লাহর কসম দিয়ে বলছি, যারা রাতে (তাহাজ্জুদ) নামায পড়ে না আমি তাদের ভালবাসি না।"

ফন্ট সাইজ
15px
17px