📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 তাহাজ্জুদের তাওফিক না হওয়ার রহস্য

📄 তাহাজ্জুদের তাওফিক না হওয়ার রহস্য


হাজ্জাজ সওয়াফ রহ. বলেন, বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রা.-কে একদা কিছু লোক অভিযোগের সুরে জানায়:
মা نستطيع قيام الليل؟
অর্থ: "আমরা তাহাজ্জুদ পড়তে উঠতে পারি না।" জবাবে হযরত ইবনে মাসউদ রা. এর মূল কারণের প্রতি ইঙ্গিত করে বলেন:
أقعدتكم ذنوبكم

অর্থ: "তোমাদের গুনাহ তোমাদেরকে পঙ্গু বানিয়ে দিয়েছে।"
ফায়েদা : উদ্দেশ্য হলো একথা বলা যে, গুনাহ বেশি হলে এবং গুনাহে নিয়োজিত থাকলে শেষ রাতে উঠা এবং তাহাজ্জুদ পড়ার তাওফিক হয় না।

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 গুনাহের কুফল

📄 গুনাহের কুফল


হযরত হাসান বসরী রহ. বিশিষ্ট বুযুর্গ ও প্রসিদ্ধ তাবেয়ী। তাঁর অভিজ্ঞতা ছিল অনেক। তিনি স্বীয় অভিজ্ঞতার আলোকে বলেন: ان العبد ليذهب الذنب فيحرم به قيام الليل -
অর্থ: "বান্দা গুনাহ করলে (তার পরিণতিতে সে) তাহাজ্জুদ থেকে বঞ্চিত হয়ে যায়।”

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 তাহাজ্জুদগুজারদের প্রতি ফেরেশতাদের দৃষ্টি

📄 তাহাজ্জুদগুজারদের প্রতি ফেরেশতাদের দৃষ্টি


কুরয বিন ওবরা রহ. বলেন, আমি জেনেছি যে, হযরত কা'ব রা. বলতেন: ان الملائكة ينظر من السماء الى الذين يصلون بالليل في بيوتهم كما تنظرون انتم إلى نجوم السماء
অর্থ: "নিঃসন্দেহে ফেরেশতারা আসমান থেকে তাহাজ্জুদগুজারদের সেভাবে দেখে, যেভাবে তোমরা আসমানের তারকারাজি দেখ।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 স্থায়ী নূর লাভ

📄 স্থায়ী নূর লাভ


দাউদ বিন হিলাল রহ. এক আলেম থেকে বর্ণনা করেন যে, হযরত ঈসা বিন মারয়াম আ. বলেছেন: طوبى للذين يتهجدون من الليل اولئك الذين يرثون النور الدائم من اجل انهم قاموا في ظلمة الليل
অর্থ: "রাতে তাহাজ্জুদ আদায়কারীদের জন্য সুসংবাদ! অন্ধকার রাতে আল্লাহর সামনে (নামাযে) দাঁড়ানোর সুবাদে তাদেরকে একটি স্থায়ী নূর প্রদান করা হয়।"

ফন্ট সাইজ
15px
17px