📄 তাহাজ্জুদ পড়ার নববী নির্দেশনা
হযরত সামুরা বিন জুনদুব রা. বলেন:
أمرنا رسول الله صلى الله عليه وسلم ان نصلى من الليل ما قل أو كثر ও أن نجعل أظنه قال : آخر ذلك وترا
অর্থ: "রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমরা যেন রাতে কম-বেশি অবশ্যই তাহাজ্জুদ নামায পড়ি। আমার ধারণা, তিনি এটাও বলেছেন যে, তোমরা বিতর রাতের শেষে পড়বে।"
📄 রাতে আল্লাহর আহ্বান
হযরত আবু হুরায়রা রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন:
ان الله تبارك وتعالى اذا مضى ثلث الليل أو نصف الليل نزل الى السماء الدنيا فيقول : هل من داع استجيب له؟ هل من متسغفر أغفر له؟ هل من تائب اتوب عليه؟ حتى يطلع الفجر -
অর্থ: "এক তৃতীয়াংশ বা অর্ধরাত গত হলে আল্লাহ পাক দুনিয়ার আসমানে নেমে আসেন এবং সুবহে সাদিক পর্যন্ত বলেন (অর্থাৎ রাতভর তিনটি আহ্বান জানান। যথা- هل من داع استجيب له؟
অর্থ: কোনো দোয়াকারী আছ? আমি তার দোয়া কবুল করব! هل من متسغفر أغفر له .
অর্থ: আছ কোনো ক্ষমাপ্রার্থী? আমি তাকে ক্ষমা করব! هل من تائب اتوب عليه؟
অর্থ: কোনো তওবাকারী আছ? আমি তার তওবা কবুল করব।"
📄 তাহাজ্জুদের তাওফিক না হওয়ার রহস্য
হাজ্জাজ সওয়াফ রহ. বলেন, বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রা.-কে একদা কিছু লোক অভিযোগের সুরে জানায়:
মা نستطيع قيام الليل؟
অর্থ: "আমরা তাহাজ্জুদ পড়তে উঠতে পারি না।" জবাবে হযরত ইবনে মাসউদ রা. এর মূল কারণের প্রতি ইঙ্গিত করে বলেন:
أقعدتكم ذنوبكم
অর্থ: "তোমাদের গুনাহ তোমাদেরকে পঙ্গু বানিয়ে দিয়েছে।"
ফায়েদা : উদ্দেশ্য হলো একথা বলা যে, গুনাহ বেশি হলে এবং গুনাহে নিয়োজিত থাকলে শেষ রাতে উঠা এবং তাহাজ্জুদ পড়ার তাওফিক হয় না।
📄 গুনাহের কুফল
হযরত হাসান বসরী রহ. বিশিষ্ট বুযুর্গ ও প্রসিদ্ধ তাবেয়ী। তাঁর অভিজ্ঞতা ছিল অনেক। তিনি স্বীয় অভিজ্ঞতার আলোকে বলেন: ان العبد ليذهب الذنب فيحرم به قيام الليل -
অর্থ: "বান্দা গুনাহ করলে (তার পরিণতিতে সে) তাহাজ্জুদ থেকে বঞ্চিত হয়ে যায়।”