📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 হযরত উমর রা.-এর আখেরাতের ভয়

📄 হযরত উমর রা.-এর আখেরাতের ভয়


হযরত হাসান বসরী রহ. হযরত উমর রা.-এর আখেরাতের ভয় সম্পর্কে একটি তথ্য উল্লেখ করেছেন। তিনি বলেন:
كان عمر بن الخطاب رضوان الله عليه يمر بالاية من ورده بالليل فيسقط حتى يعاد كما يعاد من المرض -
অর্থ: "হযরত উমর বিন খাত্তাব রা.-এর রাতে নিয়মিত আমল ছিল যে, তিনি একটি আয়াত (যাতে আখেরাতের অবস্থা বিধৃত হয়েছে) তেলাওয়াত করতেন এবং বেহুঁশ হয়ে পড়ে যেতেন। অতঃপর তাকে সেভাবে সেবা করা হত যেভাবে রোগীকে সেবা করা হয়।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 যাদের দেখলে আল্লাহ পাকের খুশি লাগে

📄 যাদের দেখলে আল্লাহ পাকের খুশি লাগে


হযরত আবু সাঈদ খুদরী রা. বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন:

ثلاث يضحك الله عز وجل إليهم : (১) الرجل إذا قام من الليل يصلى (২) والقوم إذا صفوا في الصلوة (৩) والقوم إذا صفوا في قتال العدو

অর্থ: "আল্লাহ পাক তিন ব্যক্তির দিকে তাকিয়ে হাসেন অর্থাৎ তিনি খুশি হন। যথা- (১) যে ব্যক্তি রাতে তাহাজ্জুদ পড়তে দাঁড়ায়। (২) যারা নামাযের জন্য কাতার সোজা করে। (৩) যারা জিহাদ করার জন্য সারিবদ্ধ হয়।"⁴⁸

টিকাঃ
৪৮. শরহে সুন্নাহ, মেশকাত: ১০৯।

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 শয়তানের গিরা কীভাবে খোলে?

📄 শয়তানের গিরা কীভাবে খোলে?


হযরত আবু হুরায়রা রা. বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন:

يعقد الشيطان على قافيه رأس احدكم ثلاث عقد إذا هو نام، فإذا استيقظ فذكر الله عز جل انحلت عقدة فاذا توضأ انحلت عقدة فاذا صلى انحلت العقدة كلها ও أصبح نشيطا طيب النفس ও إلا أصبح خبيث النفس كسلان -

অর্থ: "যখন তোমাদের কেউ ঘুমায় শয়তান তার মাথার পেছনে তিনটি গিরা দেয়। (এই তিন গিরা তিনভাবে খোলে। যথা-) (১) ঘুম থেকে জেগে আল্লাহকে স্মরণ করলে অর্থাৎ ঘুম থেকে উঠার দোয়া পড়লে প্রথম গিরাটি খুলে যায়। (২) অতঃপর নামাযের উদ্দেশে ওজু করলে দ্বিতীয় গিরা খুলে যায়। (৩) এরপর নামায পড়লে তৃতীয় গিরাটিও খুলে যায় এবং সে প্রভাতে অত্যন্ত প্রফুল্ল মন ও পবিত্র অন্তর নিয়ে ওঠে। নতুবা (যদি ঘুম থেকে উঠে আল্লাহকে স্মরণ, ওজু ও নামায না পড়ে, তাহলে) সে প্রভাতে ওঠে কলুষিত অন্তর ও অলস মনে।"⁴⁹

টিকাঃ
৪৯. বুখারী, মুসলিম, মেশকাত: ১০৯।

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 তাহাজ্জুদ পড়ার নববী নির্দেশনা

📄 তাহাজ্জুদ পড়ার নববী নির্দেশনা


হযরত সামুরা বিন জুনদুব রা. বলেন:
أمرنا رسول الله صلى الله عليه وسلم ان نصلى من الليل ما قل أو كثر ও أن نجعل أظنه قال : آخر ذلك وترا

অর্থ: "রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমরা যেন রাতে কম-বেশি অবশ্যই তাহাজ্জুদ নামায পড়ি। আমার ধারণা, তিনি এটাও বলেছেন যে, তোমরা বিতর রাতের শেষে পড়বে।"

ফন্ট সাইজ
15px
17px