📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 সারা রাত নামায পড়েও উদ্যমী থাকা

📄 সারা রাত নামায পড়েও উদ্যমী থাকা


শাহর বিন হাওশাব রহ. বলেন, আবু আব্দুর রহমান এক ব্যক্তিকে জিজ্ঞাসা করেন :
কিয়ফা স্বলাতুকা বিল লাইলি?
অর্থ: "আপনার রাতের নামায কেমন হয় অর্থাৎ আপনি রাতে কী পরিমাণ নামায পড়েন?" জবাবে লোকটি বলেন:
মা শাআল্লাহ। ওয়াল্লাহি ইন কুনতু লা’আবতাদিউল লাইলা ছুম্মা উসবিহু ওয়া আনা আবসাতু মিন আউয়ালিল লাইল -
অর্থ: "আল্লাহ যত চান অর্থাৎ তার তাওফিক যেমন পাই তেমন পড়ি। তবে আল্লাহর কসম যে, আমি রাতের শুরু হতে ভোর পর্যন্ত নামায পড়তেই থাকি। আমি এতে ক্লান্ত হই না; বরং শুরুর রাতের মতই উদ্যমী ও ফুরফুরে থাকি।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 ঘুম দূর করার নানা পলিসি

📄 ঘুম দূর করার নানা পলিসি


আতিয়‍্যাহ বলেন, আমি অনেক তাহাজ্জুদগুজারদের দেখেছি যে, তারা রাতের ঘুম দূর করতে বিভিন্ন পলিসি গ্রহণ করতেন। তার মধ্যে হতে তিনটি পলিসি নিম্নরূপ-

(১) কেউ লোহার আংটায় হাত পুরে রাখতেন। যখন তন্দ্রা আসত তখন হাত মাথার উপরে উঠাতেন। এতে কষ্ট হত আর কষ্টে ঘুম ভেঙে যেত।
(২) কেউ কেউ ডান-বামে টেক লাগাতেন। যখন ঘুমিয়ে এক দিকে পড়ে যেতেন, তখন উঠে নামায শুরু করতেন।
(৩) কেউ কেউ বিছানার নিচে হামান-দস্তা রাখতেন। যখন তা কষ্ট দিত জেগে নামাযে দাঁড়িয়ে যেতেন।

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 তাহাজ্জুদগুজারদের বিশেষ সম্মান

📄 তাহাজ্জুদগুজারদের বিশেষ সম্মান


হযরত আনাস রা. হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন:

ان في الجنة غرفا يرى بطونها من ظهورها و ظهورها من بطونها، قيل لمن هي يارسول الله؟ قال : لمن طيب الكلام ও افشى السلام ও ادام الصيام ও أطعم الطعام وصلى باليل والناس نيام -

অর্থ: "জান্নাতের মধ্যে একটি ঘর এমন রয়েছে যার বাইরের বস্তু ভেতর হতে এবং ভেতরের বস্তু বাহির হতে দেখা যায়। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল! এ ঘর কার জন্য নির্মিত! জবাবে তিনি বলেন, যার মধ্যে ৪টি গুণ থাকবে তার জন্য এই ঘর নির্মিত।
১. যে মানুষের সঙ্গে নরম ভাষায় কথা বলে।
২. মানুষকে বেশি বেশি সালাম দেয়।
৩. ক্ষুধার্তকে খানা খাওয়ায়।
৪. তাহাজ্জুদ নামায পড়ে।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 কেয়ামতের দিন তাহাজ্জুদগুজারদের সম্মান

📄 কেয়ামতের দিন তাহাজ্জুদগুজারদের সম্মান


হযরত আসমা বিনতে ইয়াযিদ রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন:

اذا جمع الله الاولين ও الآخرين يوم القيامة نادى مناد ليقم الذاين كانت تتجافى جنوبهم عن المضاجع، فيقومون وهم قليل ثم يحاسب سائر الناس -

অর্থ: "যখন আল্লাহ তা'আলা কেয়ামতের দিন আগে-পরের সমস্ত লোক জমা করবেন, তখন এক ঘোষক ঘোষণা দিবে, তারা দাঁড়িয়ে যাও যাদের পার্শ্বদেশ (আল্লাহর সন্তুষ্টির জন্য) শয্যা থেকে পৃথক থাকত। এ ঘোষণায় কিছু লোক দাঁড়িয়ে যাবে। তাদের সংখ্যা খুব কম হবে। অতঃপর অন্যান্য লোকদের হিসাব শুরু হয়ে যাবে।"

সতর্কতা: সদ্য বর্ণিত দু'হাদীসের কোনো কোনো রাবী সম্পর্কে উলামায়ে কেরামের ভিন্নমত থাকায় এবং রাবী জঈফ বা অনির্ভরযোগ্য হওয়ায় হাদীস দুটি দুর্বল বা গায়বে সহীহ হিসেবে সাব্যস্ত করা হয়েছে। তাই তা বর্ণনার ক্ষেত্রে সাবধানতা কাম্য।

ফন্ট সাইজ
15px
17px