📄 প্রত্যহ হাজার রাকাত নামায
ইমাম আওযায়ী এবং আলী বিন আবু হামালা বর্ণনা করেন:
كان على بن عبد الله عباس يصلى كل يوم ألف سجدة
অর্থ: "হযরত আব্বাস রা.-এর নাতি আলী বিন আব্দুল্লাহ প্রতিদিন এক হাজার রাকাত নামায পড়তেন।"
📄 এক রাতে আড়াই খতম কুরআন
মুয়াবিয়া বিন ইসহাক বলেন, একবার হযরত সাঈদ বিন যুবাইর (যিনি প্রসিদ্ধ তাবেয়ী ছিলেন এবং যাকে হাজ্জাজ বিন ইউসুফ শহীদ করেছিল) রহ.-এর সঙ্গে মক্কা মুকাররমার ওজুখানার কাছে আমার সাক্ষাত হয়। আমি তাকে দেখি যে, তিনি নামাযে ভারী আওয়াজে কুরআন তেলাওয়াত করছেন। আমি জানতে চাইলাম:
মাল্লি আরাকা সাক্বিলান লিসান?
অর্থ: "আপনার আওয়াজ ভারী শোনাচ্ছে কেন?" জবাবে হযরত সাঈদ বিন যুবাইর রহ. বলেন:
ক্বারা’তুল কুরআনা আল-বারীহাতা মাররাতাইনি ওয়া নিসফাহ
অর্থ: "আমি আজ রাতে আড়াই বার কুরআন খতম দিয়েছি।"
📄 এক রাকাতেই পুরো কুরআন পাঠ
হাম্মাদ হযরত সাঈদ বিন যুবাইর রহ.-এর কুরআন খতম সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন:
ان سعيد بن جبير قرأ القرآن في ركعة فى الكعبة وقرأ في الركعة الثانية بقل هو الله احد
অর্থ: "হযরত সাঈদ বিন যুবাইর রহ. কাবা শরীফে এক রাকাতেই পুরো কুরআন পড়তেন। আর দ্বিতীয় রাকাত পড়তেন সূরা ইখলাস দ্বারা।"
📄 সাহাবীর কুরআন খতম
মুহাম্মাদ ইবনে সিরীন রহ. হযরত তামীমে দারী রা.-এর খতমে কুরআন সম্পর্কে বলেন:
ان تميما الدارى كان يختم القرآن في ركعة
অর্থ: "নিশ্চয় তামীমে দারী রা. এক রাকাতে পূর্ণ কুরআন খতম করতেন।"