📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 ইবনে উমরের আমল

📄 ইবনে উমরের আমল


হযরত মুজাহিদ রহ. একজন প্রসিদ্ধ তাবেয়ী। তিনি স্বীয় উস্তাদ ও শায়েখ হযরত আব্দুল্লাহ ইবনে উমর রা.-এর রাতের আমল সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছেন। তিনি বলেন:
صحبت ابن عمر فاكثر صحبته فكان يصلى من الليل ثم يوتر ثم يحتبي فاذا طلع الفجر قام فصلى ركعتين فربما غمزنی -
অর্থ: "আমি দীর্ঘদিন ইবনে উমরের সান্নিধ্যে থাকি। তিনি রাতে উঠে নামায পড়তেন। শেষের দিকে বিতর পড়ে দুই হাঁটু উচিয়ে নিতম্বের উপর বসতেন। সুবহে সাদিক হয়ে গেলে দুই রাকাত ফজরের সুন্নত পড়তেন। কোনো কোনো রাতে তিনি আমাকেও ইশারা করতেন নামাযে দাঁড়াতে।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 প্রত্যহ হাজার রাকাত নামায

📄 প্রত্যহ হাজার রাকাত নামায


ইমাম আওযায়ী এবং আলী বিন আবু হামালা বর্ণনা করেন:
كان على بن عبد الله عباس يصلى كل يوم ألف سجدة
অর্থ: "হযরত আব্বাস রা.-এর নাতি আলী বিন আব্দুল্লাহ প্রতিদিন এক হাজার রাকাত নামায পড়তেন।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 এক রাতে আড়াই খতম কুরআন

📄 এক রাতে আড়াই খতম কুরআন


মুয়াবিয়া বিন ইসহাক বলেন, একবার হযরত সাঈদ বিন যুবাইর (যিনি প্রসিদ্ধ তাবেয়ী ছিলেন এবং যাকে হাজ্জাজ বিন ইউসুফ শহীদ করেছিল) রহ.-এর সঙ্গে মক্কা মুকাররমার ওজুখানার কাছে আমার সাক্ষাত হয়। আমি তাকে দেখি যে, তিনি নামাযে ভারী আওয়াজে কুরআন তেলাওয়াত করছেন। আমি জানতে চাইলাম:
মাল্লি আরাকা সাক্বিলান লিসান?
অর্থ: "আপনার আওয়াজ ভারী শোনাচ্ছে কেন?" জবাবে হযরত সাঈদ বিন যুবাইর রহ. বলেন:
ক্বারা’তুল কুরআনা আল-বারীহাতা মাররাতাইনি ওয়া নিসফাহ
অর্থ: "আমি আজ রাতে আড়াই বার কুরআন খতম দিয়েছি।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 এক রাকাতেই পুরো কুরআন পাঠ

📄 এক রাকাতেই পুরো কুরআন পাঠ


হাম্মাদ হযরত সাঈদ বিন যুবাইর রহ.-এর কুরআন খতম সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন:
ان سعيد بن جبير قرأ القرآن في ركعة فى الكعبة وقرأ في الركعة الثانية بقل هو الله احد
অর্থ: "হযরত সাঈদ বিন যুবাইর রহ. কাবা শরীফে এক রাকাতেই পুরো কুরআন পড়তেন। আর দ্বিতীয় রাকাত পড়তেন সূরা ইখলাস দ্বারা।"

ফন্ট সাইজ
15px
17px