📄 তাহাজ্জুদগুজারদের বিশেষ পুরস্কার
আব্দুল মালিক বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন:
إن في الجنة شجرة يخرج من أصلها خيل بلق مسرجة ملجمة بالزمرد والياقوت ذوات الأجنحة لا تبول ولا تروث، فيركبها أولياء الله فتطير بهم من الجنة حيث شاءوا فيناديهم الذين أسفل منهم فيقولون : يا اهل الجنة انصفونا يا رب بما نাল عبادك منك هذه الكرامة؟ فيقول لهم الرب :
(১) إنهم كانوا يقومون الليل و كنتم تنামুন
(২) ও كانوا يصومون ও كنتم تأكلون
(৩) ও كانوا ينفقون ও كنتم تبخلون
(৪) ও كانوا يقاتلون ও كنتم تحبنون -
অর্থ: "জান্নাতে একটি গাছ আছে যার মূল থেকে একটি ডোরাকাটা ঘোড়া বের হয়। ঘোড়ায় যামরদ ও ইয়াকুতের জিন এবং লাগাম থাকে। তার ডানা বহু। সে ঘোড়া পেশাব-পায়খানা করে না। আল্লাহর নৈকট্যশীল বান্দা এবং ওলীগণ তাতে আরোহণ করবেন। তারা সে ঘোড়ায় চড়ে জান্নাতের যথা ইচ্ছা উড়ে বেড়াবেন। তাদের নীচের স্তরের জান্নাতীরা তাদের দেখে আল্লাহকে ডেকে বলবে-
হে আমাদের প্রভু! আপনার এই বান্দারা এই বিরাট সম্মান ও মর্যাদা কোন আমলের বরকতে পেল?
আল্লাহ তা'আলা উত্তরে বলবেন-
(১) তোমরা মজা করে রাতে ঘুমাতে আর তারা দীর্ঘ ইবাদত- বন্দেগীতে রাত পার করত।
(২) তোমরা দিনে পেট পুরে খাইতে আর তারা রোযা রেখে ক্ষুধা- তৃষ্ণার যন্ত্রণা সহ্য করত।
(৩) তোমরা সম্পদ জমিয়ে কৃপণতা করতে আর তারা আল্লাহর রাস্তায় খরচ করত।
(৪) তোমরা কাপুরুষতা প্রদর্শন করতে আর তারা আল্লাহর রাস্তায় জিহাদ করত।"
📄 শেষ রাতে স্ত্রী-পরিজনদের জাগিয়ে দেওয়া
ইয়াকুব বিন উতবা হতে বর্ণিত আছে:
ان النبي صلى الله عليه وسلم كان إذا قام من الليل أيقظ أهله -
অর্থ: "রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে ঘুম হতে জাগতেন তখন স্ত্রী-পরিজনদের জাগিয়ে দিতেন (যাতে তারাও ইবাদত করতে পারে)।"
📄 ইবনে উমরের আমল
হযরত মুজাহিদ রহ. একজন প্রসিদ্ধ তাবেয়ী। তিনি স্বীয় উস্তাদ ও শায়েখ হযরত আব্দুল্লাহ ইবনে উমর রা.-এর রাতের আমল সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছেন। তিনি বলেন:
صحبت ابن عمر فاكثر صحبته فكان يصلى من الليل ثم يوتر ثم يحتبي فاذا طلع الفجر قام فصلى ركعتين فربما غمزنی -
অর্থ: "আমি দীর্ঘদিন ইবনে উমরের সান্নিধ্যে থাকি। তিনি রাতে উঠে নামায পড়তেন। শেষের দিকে বিতর পড়ে দুই হাঁটু উচিয়ে নিতম্বের উপর বসতেন। সুবহে সাদিক হয়ে গেলে দুই রাকাত ফজরের সুন্নত পড়তেন। কোনো কোনো রাতে তিনি আমাকেও ইশারা করতেন নামাযে দাঁড়াতে।"
📄 প্রত্যহ হাজার রাকাত নামায
ইমাম আওযায়ী এবং আলী বিন আবু হামালা বর্ণনা করেন:
كان على بن عبد الله عباس يصلى كل يوم ألف سجدة
অর্থ: "হযরত আব্বাস রা.-এর নাতি আলী বিন আব্দুল্লাহ প্রতিদিন এক হাজার রাকাত নামায পড়তেন।"