📄 তাহাজ্জুদের জন্য দুইশত দেরহাম দ্বারা বস্ত্র ক্রয়
আবু বকর বিন আব্দুল্লাহ তাঁর মাশায়েখদের সূত্রে হযরত আমর বিন আসওয়াদ সম্পর্কে বর্ণনা করেন যে-
كان يشترى الحلة بمائتين و يصبغها بدينار ও يجمرها النهار كله ও يقوم فيها الليل كله
অর্থ: "আমর বিন আসওয়াদ দুইশ দিরহাম দিয়ে একটি বস্ত্রসেট ক্রয় করতেন এবং এক দীনার দ্বারা তা সেলাই করতেন। সারা দিন কাপড়টি গায়ে রাখতেন। রাতে তা পরে তাহাজ্জুদ নামায পড়তেন।"
📄 তাহাজ্জুদের জন্য আলাদা পোশাক ব্যবহার
হযরত আব্দুর রহমান বিন আবু লায়লা হযরত তামীমে দারী রা.-এর হালাত সম্পর্কে বর্ণনা করেছেন:
كان تميم الدارى إذا قام من الليل دعا بسواكه ও دعا بطيب ও ليس حلة كان لا يلبسها إلا إذا قام من الليل يتهجد
অর্থ: "হযরত তামীমে দারী রা. যখন রাতে তাহাজ্জুদের জন্য উঠতেন, তখন প্রথমে মেসওয়াক চাইতেন, এরপর খোশবু মাখতেন, তারপর ঐ পোশাকটি পরতেন, যা তিনি তাহাজ্জুদের সময় ছাড়া অন্য সময় পরতেন না।"
📄 হাজার দেরহামের চাদর পরিধান করা
হযরত কতাদা রহ. হযরত মুহাম্মাদ ইবনে সিরীন রহ.-এর সূত্রে হযরত তামীমে দারী রা. সম্পর্কে বর্ণনা করেছেন যে-
ان تميم الدارى اشترى رداء بألف درهم فكان يلبسه ও يخرج فيه الى الصلوة -
অর্থ: "হযরত তামীমে দারী রা. এক হাজার দিরহাম দিয়ে একটি চাদর ক্রয় করেন। তিনি তা পরে নামায পড়তে যেতেন।"
📄 কদরের সম্ভাব্য রাতে চার হাজার দেরহাম মূল্যের পোশাক পরা
হাম্মাদ বিন যায়েদ হযরত সাবেত বুনানী রহ.-এর সূত্রে হযরত তামীমে দারী রা. সম্পর্কে বর্ণনা করেন:
انه كان يلبس فى الليلة التي يرجى من رمضان ليلة القدر حلة اشتراها بأربعة الاف -
অর্থ: "হযরত তামীমে দারী রা. রমযানের যে রাতে শবে কদর হওয়ার সম্ভাবনা থাকত, সে রাতে ঐ পোশাকটি পরতেন যা তিনি চার হাজার দিরহামে ক্রয় করেছিলেন।"