📄 রাতে উঠার একটি পরীক্ষিত আমল
আবদা তার উস্তাদ হযরত যার রহ.-এর সূত্রে বর্ণনা করেন যে, তিনি
من قرأ اخر الكهফ لساعة يريد أن يقومها من الليل قامها :
বলেছেন :
অর্থ: "যে ব্যক্তি সূরা কাহাফের শেষাংশ পড়বে, রাতের যে কোনো সময়ে সে উঠতে চাইবে উঠতে পারবে।"
আবদা বলেন-ফجر بنا ذلك فوجدناه كذلك
অর্থ: "আমরা বিষয়টি যাচাই করে বাস্তবসম্মত পেয়েছি।"
টিকাঃ
৪৪. হাশিয়ায়ে মেশকাত: ১০৯।
📄 তাহাজ্জুদের জন্য ভাল পোশাক পরিধান করা
মুহাম্মদ বিন ইয়াযিদ বলেন, আমি আব্দুল আযীয বিন রওয়াদ রহ.- কে মুগীরা বিন হাকীম ছনআনী সম্পর্কে বলতে শুনেছি:
كان إذا ارাদ ان يقوم للتهجد لبس من احسن ثيابه و تناول من طيب اهله و كان من المتهجدين
অর্থ: "যখন তিনি তাহাজ্জুদ পড়তে উঠতেন সবচেয়ে ভাল পোশাকটি পরতেন এবং খোশবু ব্যবহার করতেন। তাহাজ্জুদগুজারদের মধ্যে তিনি ছিলেন অন্যতম ও বিশিষ্ট।"
📄 তাহাজ্জুদের জন্য দুইশত দেরহাম দ্বারা বস্ত্র ক্রয়
আবু বকর বিন আব্দুল্লাহ তাঁর মাশায়েখদের সূত্রে হযরত আমর বিন আসওয়াদ সম্পর্কে বর্ণনা করেন যে-
كان يشترى الحلة بمائتين و يصبغها بدينار ও يجمرها النهار كله ও يقوم فيها الليل كله
অর্থ: "আমর বিন আসওয়াদ দুইশ দিরহাম দিয়ে একটি বস্ত্রসেট ক্রয় করতেন এবং এক দীনার দ্বারা তা সেলাই করতেন। সারা দিন কাপড়টি গায়ে রাখতেন। রাতে তা পরে তাহাজ্জুদ নামায পড়তেন।"
📄 তাহাজ্জুদের জন্য আলাদা পোশাক ব্যবহার
হযরত আব্দুর রহমান বিন আবু লায়লা হযরত তামীমে দারী রা.-এর হালাত সম্পর্কে বর্ণনা করেছেন:
كان تميم الدارى إذا قام من الليل دعا بسواكه ও دعا بطيب ও ليس حلة كان لا يلبسها إلا إذا قام من الليل يتهجد
অর্থ: "হযরত তামীমে দারী রা. যখন রাতে তাহাজ্জুদের জন্য উঠতেন, তখন প্রথমে মেসওয়াক চাইতেন, এরপর খোশবু মাখতেন, তারপর ঐ পোশাকটি পরতেন, যা তিনি তাহাজ্জুদের সময় ছাড়া অন্য সময় পরতেন না।"