📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 শয়তানের গিরার দ্বারা উদ্দেশ্য

📄 শয়তানের গিরার দ্বারা উদ্দেশ্য


হাদীসে শয়তানের গিরা দ্বারা কী বোঝানো হয়েছে তা নিয়ে উলামায়ে কেরামের মাঝে বিভিন্ন মত রয়েছে। যথা-
(১) কেউ কেউ বলেন, এখানে বাস্তবেই গিরা উদ্দেশ্য। যেমন জাদুকররা গিরা দেয়।
(২) কেউ কেউ গিরা দেয়াকে রূপক হিসেবে নিয়েছেন। তারা বলেন, গিরা বলতে 'অলসতা' উদ্দেশ্য। অর্থাৎ শয়তান অলসতার কারণ হয়।
(৩) কেউ কেউ বলেন, এখানে গিরা দ্বারা ধোঁকা উদ্দেশ্য। অর্থাৎ শয়তান ঘুমন্ত ব্যক্তির অন্তরে এই ধোঁকা দেয় যে, রাত এখনও বহু বাকী আছে, শুয়ে থাক।

ফন্ট সাইজ
15px
17px