📄 বৃষ্টির সঙ্গে কুরআন তেলাওয়াতের প্রতিযোগিতা
আসমায়ী রহ. দিমাশকীর সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন:
ربما كان المطر ও قرأ القرآن من الليل يقرءون فلا ندرى أى الصوتين أرفع المطهر أم قراءة القرآن
অর্থ : "রাতে কখনও বৃষ্টি হত, বৃষ্টির মধ্যেই কুরআন তেলাওয়াত চলত। আমরা বুঝতে পারতাম না যে, কোন আওয়াজটি বেশি উচ্চ হত- বৃষ্টির নাকি কুরআন তেলাওয়াতের?"
📄 ঘুম বৃদ্ধিতে শয়তানের গিরা লাগানো
উম্মু খালিদ বিনতে খালিদ বিন সাঈদ রাতে তার পরিবারের মহিলাদের বলতেন :
احللن عقد الشيطان ليس هذا ساعة نوم
অর্থ : "উঠ এবং শয়তানের গিরা খুলে ফেল। এটা ঘুমানোর সময় নয়।"
উপরের বক্তব্য হতে এ তথ্য জানা যায় যে, গভীর ঘুমে মানুষকে অচেতন করতে শয়তান গিরা লাগায়। 'শয়তানের গিরা লাগার' বিষয়টি একটি হাদীস দ্বারাও প্রমাণিত। হাদীসে এসেছে, হযরত আবু হুরায়রা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন :
يعقد الشيطان على قافيه رأس أحدكم إذا هو نام ثلث عقد يضرب على كل عقدة عليك ليل طويل فارقد فان استيقظ فذكر الله انحلت عقدة فان توضأ انحلت عقدة فان صلى انحلت عقدة فاصبح نشيطا طيب النفس وإذا أصبح خبيث النفس كسلان
অর্থ : যখন তোমাদের কেউ ঘুমায় শয়তান তার মাথার পেছন দিকে তিনটা গিরা দেয় এবং প্রত্যেক গিরার উপর 'এখনও ঢের রাত আছে, তুমি নিশ্চিন্তে ঘুমাও' এ কথার মোহর মেরে দেয়। যদি সে (ঘুম থেকে) জাগ্রত হয় এবং আল্লাহকে স্মরণ করে তখন একটি গিরা খুলে যায়। অতঃপর যদি সে ওজু করে তখন আরেকটি গিরা খুলে যায়। অতঃপর যদি সে নামায পড়ে তবে অপর গিরাটিও খুলে যায় এবং সে প্রভাতে অত্যন্ত প্রফুল্ল মন ও পবিত্র অন্তর নিয়ে ওঠে। অন্যথা সে প্রভাতে ওঠে কলুষিত অন্তর ও অলস মনে।
টিকাঃ
৪২. বুখারী, মুসলিম, মেশকাত : ১০৯।
📄 রাতের শ্রেষ্ঠ সময়
হযরত যারিরী রহ. বলেন, আমাদের নিকট এই খবর পৌছেছে যে, হযরত দাউদ আ. একবার হযরত জিব্রাঈল আ.-কে জিজ্ঞাসা করেন:
أي الليل افضل؟
অর্থ: "রাতের কোন প্রহর (ইবাদতের জন্য) সবচেয়ে উত্তম?"
জবাবে হযরত জিব্রাঈল আ. বলেন:
মা أدرى الا ان العرش يهتز من السحر -
অর্থ: "আমি এটা সঠিক জানি না; তবে এটা জানি যে, আল্লাহর আরশ সাহরীর সময় তথা শেষ রাতে দোলে।"
📄 কানে শয়তানের পেশাব করা/শয়তান পেশাব করার
আবু ওয়ায়েল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রা.-এর সূত্রে বর্ণনা করেন যে, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো:
يا رسول الله إن فلانا نام البارحة حتى أصبح -
অর্থ: “হে আল্লাহর রাসূল! অমুক ব্যক্তি সকাল পর্যন্ত রাতভর ঘুমিয়েছে।" নবীজী তার ব্যাপারে এই মন্তব্য করেন যে-
بال الشيطان في اذنيه
অর্থ: শয়তান তার দুই কানে পেশাব করেছে।⁴³
শয়তান পেশাব করার অর্থ: উক্ত হাদীসের মর্ম উদঘাটনে উলামায়ে কেরামের বক্তব্য বিভিন্ন। যথা-
(১) বাস্তবিকই শয়তান পেশাব করে। কেননা সে যখন খায়, পান করে, ঘুমায়- তখন এটাই স্বাভাবিক যে, সে পেশাবও করে। ঘুমন্ত ব্যক্তির কান বেছে নেয়ার কারণ হলো, সে তাকে গাফেল পায়।
(২) ঘুমন্ত ব্যক্তি নামায ও আযান শোনা থেকে গাফেল হওয়ায় তার অবস্থাকে তুলনা করা হয়েছে ঐ ব্যক্তির সঙ্গে যার কানে বাস্তবে পেশাব পড়ায় সে কিছু শুনতে পায় না।
(৩) আল্লামা খাত্তাবী রহ. একটি ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, উদ্দেশ্য হলো:
ان الشيطان ملأ سمعه من الكلام الباطل و بأحاديث اللغو فاحدث ذلك في أذنه و قرا عن استماعه دعوة الحق
অর্থ: পচা ও আজেবাজে কথা দ্বারা শয়তান তার কান ভরে রাখে, ফলে তা হক কথা শোনা হতে তার কানে অন্তরায় হয়।
(৪) ঘুমন্ত অবস্থাটি যে নিকৃষ্ট তা বলা উদ্দেশ মাত্র। কেননা মানুষের স্বভাব হলো, সে যাকে তুচ্ছ ও নিকৃষ্ট মনে করে তার উপর পেশাব করে।
টিকাঃ
৪৩. বুখারী, মুসলিম, মেশকাত: ১০৯।