📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 রাতে খুব অল্প নিদ্রা যাওয়া

📄 রাতে খুব অল্প নিদ্রা যাওয়া


হযরত সাঈদ বিন আবুল হাসান রহ. (আল্লাহ তা'আলার ইরশাদ:) كانوا قليلا من الليل مايهجعون. قل ليلة أتت عليهم الا هجعوها-

অর্থ: "খুব কমই এমন হত যে, তারা রাতে ঘুমাত।"

উপরোক্ত আয়াতে মুত্তাকীদের গুণাগুণ বর্ণিত হয়েছে। তাদের একটি বিশেষ গুণ হলো, তারা রাতে খুব কমই ঘুমুতেন; বরং সারা রাত ইবাদত-বন্দেগী করেই কাটিয়ে দিতেন।

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 রাতের অংশ হাসিল করা

📄 রাতের অংশ হাসিল করা


হযরত রবী বিন আনাস রহ. হযরত আবুল আলিয়া এর সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন :
كانوا يصيبون حظا من الليل

অর্থ: "তারা রাত থেকে তাদের অংশ অর্জন করত (ইবাদত-বন্দেগীর ক্ষেত্রে)।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 মাগারিব-ইশার মাঝে না ঘুমানো

📄 মাগারিব-ইশার মাঝে না ঘুমানো


হযরত কতাদা রহ. হযরত আনাস বিন মালেক রা. থেকে বর্ণনা করেছেন :
মা بين المغرب والعشاء لا ينامون

অর্থ: "তারা মাগরিব ও ইশার মাঝে ঘুমুতেন না।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 মাগরিব ও ইশার মাঝে ইবাদত করা

📄 মাগরিব ও ইশার মাঝে ইবাদত করা


হযরত মালেক বিন দীনার রহ. বলেন, আমি সালেম বিন আব্দুল্লাহ রা.-কে ইশার পূর্বে শয়ন সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি আমাকে ধমক দেন এবং বলেন, মুত্তাকীদের অবস্থা পবিত্র কুরআন এভাবে বর্ণনা করেছে:
كَانُوا قَلِيلًا مِّنَ اللَّيْلِ مَا يَهْجَعُونَ

অর্থ: "তারা রাতে কমই ঘুমাত।" -সূরা যারিয়াত: ১৭

এর মর্ম কথা হলো- মা بين المغرب والعشاء يصلون
অর্থ: "তারা মাগরিব ও ইশার মধ্যবর্তী সময়ে নামাযে লিপ্ত থাকত।"

ফন্ট সাইজ
15px
17px