📄 শেষ রাতে ৭০ বার ইস্তেগফারের নির্দেশ
হযরত আনাস বিন মালেক রা.-এর আজাদকৃত গোলাম মারযুক এর সূত্রে হযরত মুহাম্মাদ বিন জাহাদা রহ. বলেন, হযরত আনাস রা. কুরআনের আয়াত وَبِالْأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ তেলাওয়াত করে বলতেন:
كنا نؤمر بالسحر وبالاستغفار سبعين مرة -
অর্থ: "আমাদেরকে শেষ রাতে নামায পড়ার এবং ৭০ বার ইস্তেগফার করার নির্দেশ দেওয়া হয়েছে।"
📄 রাতে মুত্তাকীদের আমল
আব্দুল আ'লা বলেন, হযরত হাসান বসরী রহ.-এর সূত্রে আমাদেরকে হাদীস বর্ণনা করেছেন হিশাম রহ.। তিনি বলেন, হযরত হাসান বসরী রহ. বলেছেন:
مدوا الصلوة إلى السحر ثم حبسوا في الدعاء والاستكانة ও بالاسحارهم يستغفرون - والاستغفار
অর্থ: "মুত্তাকীগণ ভোর রাত পর্যন্ত নামায পড়েন এরপর দোয়া কান্নাকাটি, মুনাজাত ও ইস্তেগফারে লিপ্ত হন।"
📄 রাতে খুব অল্প নিদ্রা যাওয়া
হযরত সাঈদ বিন আবুল হাসান রহ. (আল্লাহ তা'আলার ইরশাদ:) كانوا قليلا من الليل مايهجعون. قل ليلة أتت عليهم الا هجعوها-
অর্থ: "খুব কমই এমন হত যে, তারা রাতে ঘুমাত।"
উপরোক্ত আয়াতে মুত্তাকীদের গুণাগুণ বর্ণিত হয়েছে। তাদের একটি বিশেষ গুণ হলো, তারা রাতে খুব কমই ঘুমুতেন; বরং সারা রাত ইবাদত-বন্দেগী করেই কাটিয়ে দিতেন।
📄 রাতের অংশ হাসিল করা
হযরত রবী বিন আনাস রহ. হযরত আবুল আলিয়া এর সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন :
كانوا يصيبون حظا من الليل
অর্থ: "তারা রাত থেকে তাদের অংশ অর্জন করত (ইবাদত-বন্দেগীর ক্ষেত্রে)।"