📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 হযরত ইবনে উমর রা.-এর আমল

📄 হযরত ইবনে উমর রা.-এর আমল


প্রসিদ্ধ তাবেয়ী হযরত নাফে রহ. তার মনিব হযরত আব্দুল্লাহ ইবনে উমর রা.-এর রাতের আমল সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন:
كان ابن عمر يكثر الصلاة من الليل ও كنت اقوم على الباب فأفهم عامة قراءته فربما ناداني : يا نافع هل كان السحر بعد؟ فان قلت نعم نزع عن القراءة -

অর্থ: "হযরত ইবনে উমর রাতে বেশি বেশি নামায পড়তেন। আমি দরজায় দাঁড়িয়ে থাকতাম এবং তাঁর তেলাওয়াতের বেশির ভাগ বুঝতাম। কখনো এমন হত যে, ইবনে উমর আমাকে ডেকে বলতেন, হে নাফে! ভোর হয়েছে কী? আমি 'হ্যাঁ' বললে তিনি তেলাওয়াত ছেড়ে ইস্তেগফার শুরু করতেন।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 শেষ রাতে ৭০ বার ইস্তেগফারের নির্দেশ

📄 শেষ রাতে ৭০ বার ইস্তেগফারের নির্দেশ


হযরত আনাস বিন মালেক রা.-এর আজাদকৃত গোলাম মারযুক এর সূত্রে হযরত মুহাম্মাদ বিন জাহাদা রহ. বলেন, হযরত আনাস রা. কুরআনের আয়াত وَبِالْأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ তেলাওয়াত করে বলতেন:
كنا نؤمر بالسحر وبالاستغفار سبعين مرة -

অর্থ: "আমাদেরকে শেষ রাতে নামায পড়ার এবং ৭০ বার ইস্তেগফার করার নির্দেশ দেওয়া হয়েছে।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 রাতে মুত্তাকীদের আমল

📄 রাতে মুত্তাকীদের আমল


আব্দুল আ'লা বলেন, হযরত হাসান বসরী রহ.-এর সূত্রে আমাদেরকে হাদীস বর্ণনা করেছেন হিশাম রহ.। তিনি বলেন, হযরত হাসান বসরী রহ. বলেছেন:
مدوا الصلوة إلى السحر ثم حبسوا في الدعاء والاستكانة ও بالاسحارهم يستغفرون - والاستغفار

অর্থ: "মুত্তাকীগণ ভোর রাত পর্যন্ত নামায পড়েন এরপর দোয়া কান্নাকাটি, মুনাজাত ও ইস্তেগফারে লিপ্ত হন।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 রাতে খুব অল্প নিদ্রা যাওয়া

📄 রাতে খুব অল্প নিদ্রা যাওয়া


হযরত সাঈদ বিন আবুল হাসান রহ. (আল্লাহ তা'আলার ইরশাদ:) كانوا قليلا من الليل مايهجعون. قل ليلة أتت عليهم الا هجعوها-

অর্থ: "খুব কমই এমন হত যে, তারা রাতে ঘুমাত।"

উপরোক্ত আয়াতে মুত্তাকীদের গুণাগুণ বর্ণিত হয়েছে। তাদের একটি বিশেষ গুণ হলো, তারা রাতে খুব কমই ঘুমুতেন; বরং সারা রাত ইবাদত-বন্দেগী করেই কাটিয়ে দিতেন।

ফন্ট সাইজ
15px
17px