📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 সূরা বাকারার ফযিলত

📄 সূরা বাকারার ফযিলত


যুবাইদ হযরত আব্দুর রহমান বিন আসওয়াদ থেকে বর্ণনা করেন যে, من قرأ سورة البقرة في ليلة توج بها تاجا في الجنة : তিনি বলেন : অর্থ: “যে ব্যক্তি রাতে সূরা বাকারা পড়বে তাকে জান্নাতে একটি 'তাজ' পরানো হবে।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 তাহাজ্জুদ ফরজ করার চিন্তা

📄 তাহাজ্জুদ ফরজ করার চিন্তা


ইমাম আওয়ারী রহ. হযরত হাসসান বিন আতীয়া রহ. হতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন:
ركعتان يركعها العبد في جوف الليل خير له من الدنيا وما فيها ولولا أن أشق على أمتى لفرضتها عليهم -

অর্থ: "মধ্যরাতে যে ব্যক্তি দু'রাকাত (তাহাজ্জুদ) নামায পড়বে তা তার জন্য দুনিয়া ও দুনিয়ার মধ্যেকার সবকিছু অপেক্ষা উত্তম হবে। উম্মতের প্রতি কষ্টের আশঙ্কা আমার না হলে আমি এই দুই রাকাত (তাহাজ্জুদকে) তাদের উপর ফরজ করে দিতাম।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 শেষ রাতে ইবাদতের ফযিলত

📄 শেষ রাতে ইবাদতের ফযিলত


মুহারিব বিন দিছার রহ. স্বীয় চাচা হতে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একদা আমি শেষ রাতে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রা.-এর কাছ দিয়ে অতিক্রম করছিলাম। তখন আমি তাকে এভাবে বলতে শুনি :
اللهم دعوتني فأجبتك وأمرتني فأطعتك، هذا سحر فاغفر لى

অর্থ: “হে আল্লাহ! তুমি আমাকে ডেকেছ, আমি তোমার ডাকে সাড়া দিয়েছি। তুমি আমাকে নির্দেশ দিয়েছ, আমি তোমার আনুগত্য করেছি। এখন সাহরীর সময় তথা শেষ রাত, অতএব তুমি আমাকে ক্ষমা করে ধন্য কর।"

বর্ণনাকারী বলেন, এরপর আমি সকালে হযরত ইবনে মাসউদ রা.-এর সাথে দেখা করতে গিয়ে তাকে বলি, আমি আপনাকে শেষ রাতে এমন এমন বলতে শুনেছি। তখন ইবনে মাসউদ রা. বলেন:
ان يعقوب لما قال لبنيه : سوف استغفر لكم، أخرهم إلى السحر

অর্থ: "ইয়াকুব আ. যখন তার সন্তানদের বলেছিলেন- শীঘ্রই আমি তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করব- তখন তিনি তা শেষ রাত পর্যন্ত বিলম্বিত করেছিলেন।”

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 হযরত ইবনে উমর রা.-এর আমল

📄 হযরত ইবনে উমর রা.-এর আমল


প্রসিদ্ধ তাবেয়ী হযরত নাফে রহ. তার মনিব হযরত আব্দুল্লাহ ইবনে উমর রা.-এর রাতের আমল সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন:
كان ابن عمر يكثر الصلاة من الليل ও كنت اقوم على الباب فأفهم عامة قراءته فربما ناداني : يا نافع هل كان السحر بعد؟ فان قلت نعم نزع عن القراءة -

অর্থ: "হযরত ইবনে উমর রাতে বেশি বেশি নামায পড়তেন। আমি দরজায় দাঁড়িয়ে থাকতাম এবং তাঁর তেলাওয়াতের বেশির ভাগ বুঝতাম। কখনো এমন হত যে, ইবনে উমর আমাকে ডেকে বলতেন, হে নাফে! ভোর হয়েছে কী? আমি 'হ্যাঁ' বললে তিনি তেলাওয়াত ছেড়ে ইস্তেগফার শুরু করতেন।"

ফন্ট সাইজ
15px
17px