📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 তাহাজ্জুদগুজারদের চেহারার সৌন্দর্যের রহস্য

📄 তাহাজ্জুদগুজারদের চেহারার সৌন্দর্যের রহস্য


ইসমাঈল বিন মুসলিম বলেন, হযরত হাসান বসরী রহ.-কে জিজ্ঞাসা মা بال المتهجدين من احسن الناس ও جوها ؟ : অর্থ: "তাহাজ্জুদগুজারদের চেহারা সবচেয়ে সুন্দর দেখায় কেন- রহস্যটা কী?"

জবাবে হযরত হাসান বসরী রহ. বলেন:
لأنهم خلوا الرحمن فألبسهم من نوره نورا

অর্থ: "কারণ হলো, তারা দুনিয়ার সবকিছু ত্যাগ করে আল্লাহর একান্ত সান্নিধ্য অবলম্বন করেন, ফলে আল্লাহ তাদেরকে নিজের নূরের পোশাক পরিয়ে দেন (যার কারণে তাদের এত সুন্দর দেখায়)।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 বাসর রাতের মজা লাভ

📄 বাসর রাতের মজা লাভ


আবুল হাসান বলেন, ইয়াহইয়া ইবনে আবু কাছীর আল্লাহওয়ালাদের অবস্থার ব্যাপারে চমৎকার মন্তব্য করেছেন। তিনি বলেন:
والله ما رجل تخلى بأهله عروسا أقر ما كانت نفسه ও أسরে ما كان بأشد سرورا منهم بمناجاته إذا خلوا به

অর্থ: "খোদার কসম! আল্লাহর নৈকট্যশীল বান্দারা একান্তে আল্লাহর সঙ্গে যখন আলাপন ও ভাব বিনিময় করেন, তখন এতে তাদের অন্তরে আল্লাহর এত মহব্বত পয়দা হয় এবং তারা এত বেশি খুশি হয়, যেমনটি বর বাসর রাতে নববধূর সঙ্গে একান্তে মিলন ও আলাপচারিতায় খুশি হয় এবং মজা পায়; বরং এর চেয়েও বেশি।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 আবেদদের স্মৃতিচারণ

📄 আবেদদের স্মৃতিচারণ


আব্বাদ বিন যিয়াদ তামীমী রহ. স্বীয় যুগের বড় আবেদ ও সালেক ছিলেন। একদিন তিনি স্বীয় ইবাদতগুজার ও রাত জাগরণকারী সঙ্গীদের স্মৃতিচারণ করে বলেন, তারা মহামারীতে আক্রান্ত হয়ে মারা গেছেন। আব্বাদ রহ. হারানো সাথীদের স্মৃতিচারণ করে যা বলেন তার মর্মার্থ নিম্নরূপ-

তারা এমন যুবক ছিল যাদের বাহ্যিক অবস্থা হতে আল্লাহভীতি ঝরে পড়ত। তারা কুরআনি বিধানের গোলাম এবং তার ভক্ত ছিলেন। তাদের গাত্রচর্ম অধিক সেজদার দরুন দুর্বল হয়ে তারা বিবর্ণ ও গোশতহীন হাড়ের কংকালে পরিণত হয়েছিলেন। আল্লাহর ভয়ে তাদের পার্শ্বদেশ এমন সময় শয্যা থেকে পৃথক থাকত, যখন অলস ও গাফেল শ্রেণী ঘুমের মজা লুটত। রাতে তাদের কান্না-কাটি ও রুনাজারি বেড়ে যেত আর তাদের দিন কাটত রোযা অবস্থায়। কুরআন শরীফের তেলাওয়াত ছিল তাদের পরিচিতি ও অভ্যাস। রাতের সুনসান পরিবেশকে তারা আবাদ রেখেছিল সেজদা ও কিয়ামের দ্বারা।

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 আব্দুল্লাহ ইবনে মুবারকের কণ্ঠে আবেদদের অবস্থা

📄 আব্দুল্লাহ ইবনে মুবারকের কণ্ঠে আবেদদের অবস্থা


মুহাম্মাদ বিন আবু বকর বলেন, বিশিষ্ট মুহাদ্দিস ও শায়েখ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহ. আল্লাহওয়ালা আবেদদের প্রসঙ্গ স্মরণ করে বলতেন- তাদের বিছানা ছিল লুঙ্গি ও চাদর। তাকিয়া ছিল শরীরের কাপড়। তাদের রাত ছিল আল্লাহভীতিতে ভরপুর। তাদের ঘুম ছিল বাসায় আবদ্ধ ভীত-সন্ত্রস্ত পাখীর ঘুমের মত। আল্লাহর ভয়ে তাদের চেহারা এমন হলুদ হয়ে থাকত যেন তাদের চোখে-মুখে হলদে খোশবু ছিটিয়ে দেয়া হয়েছে। মানুষ ঘুমিয়ে পড়লে তারা এমনভাবে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদত, যেন প্রিয়তম কোনো ব্যক্তির সদ্য ইন্তেকালের সংবাদে তারা কাঁদছে। তাদের নিয়মিত জিকিরের মজলিস বসত আর সে মজলিসে আমি নিজেও হাজির থাকতাম। তাদের চোখগুলো ছিল আল্লাহর দীদারে উন্মুখ।

ফন্ট সাইজ
15px
17px