📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 মুহাম্মাদ বিন নজরের রাত জাগরণ

📄 মুহাম্মাদ বিন নজরের রাত জাগরণ


আম্মার বিন আমর বাযালী রহ. বলেন, একবার আমরা হযরত মুহাম্মাদ বিন নজর হারেছী রহ.-এর সঙ্গে মক্কা মুকাররমার সফরে রওনা হই। পত্থিমধ্যে যখনই আমরা জাগ্রত হতাম, দেখতাম যে, মুহাম্মাদ বিন নজর রহ. একই অবস্থায় কুরআন তেলাওয়াত করছেন। আমার ধারণা, মক্কায় পৌঁছা পর্যন্ত পুরা সফরে তিনি ঘুমান নি। ইবাদত-বন্দেগী ও রাত জাগরণের পাশাপাশি তার অবস্থা এটাও ছিল যে, যখনই কাফেলা কোথাও যাত্রাবিরতি করত, মুহাম্মাদ বিন নজর সাথীদের খেদমতে পুরোপুরি লেগে যেতেন। তাকে একবার বলা হল : يا ابا عبد الرحمن نحن نكفيك অর্থ: "হে আবু আব্দুর রহমান! খেদমতের জন্য আমরাই যথেষ্ট।" তখন তিনি এটা অস্বীকার করতেন এবং বলতেন:

أتنفسون على بالثواب ؟

অর্থ: "তোমরা আমার সওয়াব কমাতে চাও?"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 তাহাজ্জুদ পড়তে সঙ্গীদের আহ্বান

📄 তাহাজ্জুদ পড়তে সঙ্গীদের আহ্বান


আব্দুর রহমান বিন ইয়াযিদ বলেন, আমরা আতা খোরাসানীর সঙ্গে একত্রে যুদ্ধ করতাম। তাঁর অভ্যাস ছিল, তিনি জিকির তেলাওয়াত ও দোয়া-মোনাজাত দ্বারা রাত জিন্দা রাখতেন। রাতের এক তৃতীয়াংশ হলে অথবা অর্ধরাত হলে তিনি তাবুর মধ্যে আওয়াজ দিয়ে আমাদের ডাকতেন এবং বলতেন:

قوموا فتوضأوا وصلوا فلقيام هذا الليل وصيام هذا النهار أيسر من مقطعات الحديد ও شراب الصديد الوحاء الوحاء

অর্থ: "ওঠ এবং ওজু করে নামায পড়। কেননা দুনিয়ার রাতের নামায এবং দিনের রোযা কেয়ামতে লোহার হাতকড়া এবং বেড়ি পরিধান হতে সহজ এবং পুঁজ পান করা হতে আসান। অর্থাৎ যদি তোমরা এখন রাতে তাহাজ্জুদ পড় এবং দিনে রোযা রাখ তবে কেয়ামতের ভয়াবহ আজাব থেকে নাজাত পেয়ে যাবে। এরপর তিনি বলতেন, এ বিষয়টি ওহী দ্বারা প্রমাণিত।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 শেষ রাতে নবীজীর কুরআন তেলাওয়াত

📄 শেষ রাতে নবীজীর কুরআন তেলাওয়াত


হযরত আবু হুরায়রা রা. হাদীস বর্ণনা করেছেন। তিনি বলেন:
كان النبي صلى الله عليه وسلم إذا قام من الليل يرفع صوته طورا ويخفض طورا -

অর্থ: "রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে উঠে কুরআন তেলাওয়াত করতেন; কখনো জোরে কখনো আস্তে।”

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 নবীজীর অনুকরণে জোরে ও আস্তে তেলাওয়াত

📄 নবীজীর অনুকরণে জোরে ও আস্তে তেলাওয়াত


আবু খালিদ ওলিবী রহ. তাহাজ্জুদে হযরত আবু হুরায়রা রা.-এর কুরআন তেলাওয়াত সম্পর্কে বর্ণনা দেন যে-
كان ابو هريرة أذا قام يصلى من الليل يخفض صوته طورا ও يرفعه طورا ويذكر أن النبي صلى الله عليه وسلم كان يفعل ذلك -

অর্থ: "হযরত আবু হুরায়রা রা. যখন রাতে উঠে নামায পড়তেন, তখন কুরআন তেলাওয়াত কখনও জোরে করতেন, কখনও আস্তে করতেন। তিনি বলতেন, এমনই ছিল নবীজীর আমল।"

ফন্ট সাইজ
15px
17px