📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 মৃত্যু পর্যন্ত শয্যা গ্রহণ না করার অঙ্গিকার

📄 মৃত্যু পর্যন্ত শয্যা গ্রহণ না করার অঙ্গিকার


মুহাম্মাদ বিন আবু মানসূর ঘটনা বর্ণনা করেন:

كان من صفوان بن سليم اعطى الله عهدا لا أضع جنبي على فراشي حتى ألحق بربي

অর্থ: "সফওয়ান বিন সুলাইম আল্লাহর সঙ্গে এভাবে ওয়াদা করেন যে, আমি আমার প্রতিপালকের সঙ্গে সাক্ষাত তথা মৃত্যু পর্যন্ত বিছানায় পার্শ্বদেশ রাখব না।"

বর্ণনাকারী বলেন, আমি জানতে পেরেছি যে, এই ওয়াদার পর সফওয়ান চল্লিশ বছর বেঁচেছিলেন। কিন্তু দীর্ঘ এ সময়ের মাঝে কখনও শয্যা গ্রহণ করে ওয়াদা ভঙ্গ করেননি। যখন তার ইন্তেকালের ক্ষণ ঘনিয়ে আসে, তখন তাকে বলা হলো- رحمك الله الا تضطجع অর্থ: "আল্লাহর করুণা হোক আপনার প্রতি, আপনি কি এ মুহূর্তেও শয্যা গ্রহণ করবেন না?"

জবাবে তিনি বলেন- মা وفيت لله بالعهد إذا অর্থ: "তবে তো আমি আল্লাহর সঙ্গে ওয়াদা পূরণকারী হব না!" বর্ণনাকারী বলেন, অতঃপর তাকে হেলান দিয়ে বসিয়ে দেয়া হয় আর এ অবস্থাতেই তার প্রাণ দেহ থেকে নির্গত হয়ে যায়।

إنه ثقبت جبهته من كثرة السجود অর্থ: "অধিক সেজদার কারণে সফওয়ানের কপাল ফেটে গিয়েছিল।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 আমল ছুটে যাওয়ায় শয্যাগ্রহণ না করার কসম

📄 আমল ছুটে যাওয়ায় শয্যাগ্রহণ না করার কসম


তলক বিন মুয়াবিয়া ঘটনার বিবরণদাতা। তিনি বলেন, হিন্দ বিন আউফ নামে একজন বুযুর্গ ছিলেন। তিনি একবার সফর থেকে ফিরে এলে তার স্ত্রী তার জন্য শয্যা প্রস্তুত করে দেন। বুযুর্গ শয্যা গ্রহণ করেন। বুযুর্গের নিয়মিত অভ্যাস ছিল যে, তিনি রাতের কোনো এক অংশে উঠে তাহাজ্জুদ নামায পড়তেন। কিন্তু ঐ রাতে সফরের ক্লান্তিহেতু গভীর ঘুমে হারিয়ে যান। এতে তার নিয়মিত তাহাজ্জুদের আমল ছুটে যায়। তিনি জাগ্রত হয়ে আমল ছুটে যাওয়ার কারণে এত দুঃখ ভারাক্রান্ত হন যে, এক পর্যায়ে কসম খেয়ে বলেন: لا ينام على فراش أبدا অর্থ: "জীবনে আর কখনো তিনি শয্যায় ঘুমাবেন না।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 তাহাজ্জুদ ছুটে যাওয়ায় শাস্তি

📄 তাহাজ্জুদ ছুটে যাওয়ায় শাস্তি


প্রসিদ্ধ মুহাদ্দিস হযরত মুহাম্মাদ বিন মুনকাদির রহ. এক সাহাবীর একটি ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেন:

ان تميما الدارى نام ليلة لم يتهجد فيها حتى أصبح فقام سنة لم ينم -

অর্থ: "হযরত তামীমে দারী রা. এক রাতে ঘুমিয়ে পড়েন; তাহাজ্জুদ নামায পড়তে পারেন না। সকাল হয়ে যায়। এ কারণে তিনি নফসকে এত শাস্তি দেন যে, সামনে এক বছর পর্যন্ত তিনি রাতে ঘুমান না; বরং পুরো রাত তাহাজ্জুদ ও ইবাদতে কাটিয়ে দেন।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 যেমন পুত্র তেমন মাতা

📄 যেমন পুত্র তেমন মাতা


আবু বকর হুজালী আব্দুন নূর নামীয় বসরার এক লোক থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, বনূ তামীমের এক লোক ইবাদত-বন্দেগীর পথ ধরেন। তার সাধারণ রীতি ছিল, তিনি নামায দ্বারা রাত জীবন্ত রাখতেন।

একবার তার মা তাকে বলেন: يا بني لو نمت من الليل شيئا : অর্থ: "বৎস! তুমি রাতের কিছুক্ষণ ঘুমালে ভাল হত!"

জবাবে তার ছেলে বলেন:
মা شئت يا أمه ان شئت نمت اليوم ولم انم غدا في الآخرة ও إن شئت لم أنم اليوم لعلى ادرك اليوم غدا في الآخرة مع المستر يحين من عسر الحساب

অর্থ: "আম্মাজান! দুই কথার কোনটি আপনি গ্রহণ করতে চান? হয়ত আমি দুনিয়ার জীবন শুয়ে কাটাব আর আখেরাতে আমার শান্তির ঘুম নসীব হবে না অথবা দুনিয়ার জীবনে আমি নির্ঘুম রাত কাটাব আর কাল কেয়ামতে হয়ত এর উসিলায় হিসাব-কিতাবের কঠোরতা হতে মুক্তি পাব এবং সেদিন যারা আরাম লাভ করবে আমিও তাদের মধ্যে গণ্য হব- আপনি কোনটি চান?"

জবাবে মা বলেন, বৎস! আল্লাহর কসম! আমি শুধু তোমার শান্তি ও আরাম চাই। দুনিয়ার শান্তির তুলনায় তোমার আখেরাতের শান্তি আমার কাছে বেশি প্রিয়। এই আমার শেষ কথা। এখন তুমি যা ভাল মনে কর, করতে পার।

পুত্র! শোন। শুধু এভাবে করলেই হবে না। তোমাকে হলফ করতে হবে যে, আমি আমার সারা জীবনের রাতগুলো তাহাজ্জুদ নামাযসহ অন্যান্য ইবাদত-বন্দেগী করে কাটাব। হতে পারে, এতে তুমি কাল কেয়ামতের কঠোরতা হতে নিষ্কৃতি লাভ করবে। এমনটি না করলে, আমি জানি না যে, তোমার নাজাত হবে কিনা।

মায়ের এই কথা শুনে লোকটি এত জোরে চিৎকার করে ওঠে যে, তৎক্ষণাৎ ইন্তেকাল হয়ে যায় এবং পুত্র মায়ের হাতে কাটা কলা গাছের মত আছড়ে পড়ে। পরে বনু তামীমের বিশিষ্ট লোকজন মায়ের কাছে সন্তানের মৃত্যতে সমবেদনা জানাতে এলে মা বলতে থাকেন: ও ابنياه قتيل يوم القيامة ও ابنياه قতিল يوم الآخرة -

অর্থ: "হায় পুত্র! কেয়ামত আসার আগেই, কেয়ামত না আসতেই ....?"

বর্ণনাকারী বলেন, এই মায়ের ব্যাপারে মানুষের ধারণা ছিল উচ্চাঙ্গের। মানুষ বলাবলি করত- إنها كانت أفضل من ابنها অর্থ: "এই মাতা পুত্রের চেয়ে বেশি ভাল ছিল।"

ফন্ট সাইজ
15px
17px