📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 সোজা লাঠির মত নামাযে দণ্ডায়মান থাকা

📄 সোজা লাঠির মত নামাযে দণ্ডায়মান থাকা


উবাইদ বিন সা'দ হামদানী বলেন, আমাদেরকে আবুল আহওয়াম ঘটনা বর্ণনা করেছেন:

ان منصور بن المعتمر كان إذا جاء الليل اتزر وارتدى إن كان صيفا ও إن كان شتاء التحف فوقه ثيابه ثم قام الى محاربه فكأنه خشبة منصوبة حتى يصبح

অর্থ: "মানসূর বিন মু'তামির রাত হলে গরমকালে শুধু একটি লুঙ্গি পরতেন আর শীতকালে শরীরে একটি মোটা কাপড় জড়িয়ে নিতেন। এরপর স্বীয় ইবাদতখানায় গিয়ে নামায পড়তে দাঁড়িয়ে যেতেন। সকাল পর্যন্ত তিনি এভাবে নিথরভাবে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতেন, যেন একটি সোজা লাঠি দাঁড়িয়ে আছে।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 দিনভর রোযা ও রাতভর নামায আদায়

📄 দিনভর রোযা ও রাতভর নামায আদায়


খালফ বিন তামীম বলেন, আমি যায়েদাকে একথা বলতে শুনেছি:

صام منصور سنة صام نهارها ও قام ليلها ও كان يبكى الليل فاذا اصبح ادهن واكتحل ও برق فتقول له امه : ما شأنك؟ اقتلت نفسا ؟ فيقول : انا اعلم بما صنعت نفسی

অর্থ: "মানসূর বিন মু'তামির সারা বছর দিনে রোযা রাখতেন এবং রাতে নামায পড়তেন ও কান্নাকাটি করতেন। সকাল হলে তিনি মাথায় তেল দিতেন, চোখে সুরমা লাগাতেন এবং স্বীয় ঠোঁট ভিজিয়ে রাখতেন। (যাতে মানুষ তার চেহারা হতে রাতের মেহনত ও কান্না-কাটি সম্পর্কে অনুভব না করতে পারে।)

তার মাতা প্রায় তাকে বলতেন, তোমার ব্যাপারটা কী? তুমি নিজেকে হত্যা করে ফেলবে? তিনি জবাবে বলতেন, আমি জানি আমি কী করছি!"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 ইবাদত করতে করতে শীর্ণকায় হওয়া

📄 ইবাদত করতে করতে শীর্ণকায় হওয়া


ইসহাক বিন ইসমাইল বলেন, আমি যারীরকে বলতে শুনেছি:

بلغ منصورا حديث عبد الله بن مسعود! من يقم الحول يصب ليلة القدر، فقام سنة يصوم النهار ويقوم الليل حتى بلى فصار مثل الجرادة

অর্থ: "যখন মানসূর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রা.-এর এই উক্তি সম্পর্কে জানেন যে, যে ব্যক্তি সারা বছর পূর্ণ রাত ইবাদত করবে, সে অবশ্যই শবে কদর পাবে। সুতরাং তখন থেকে তিনি শবে কদর পাবার আশায় সারা বছর দিনে রোযা রাখতেন এবং রাতভর নামায পড়তেন। এভাবে অবিরাম ইবাদত করার কারণে তার অবস্থা টিঙির মত জীর্ণ-শীর্ণ হয়ে যায়।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 রাত ছিল মানসূরের বাহন

📄 রাত ছিল মানসূরের বাহন


মুহাম্মাদ বিন হুসাইন বলেন, সুফিয়ানের সূত্রে হুমায়দী আমাকে বলেছেন:

كان الليل عند منصور مطية من المطايا متى شئت اصبته قد ارتحله

অর্থ: "রাত ছিল মানসূরের বাহনসমূহের একটি বাহন। তিনি যখন ইচ্ছা তাতে আরোহণ করতেন। অর্থাৎ রাতের যে কোনো অংশে তিনি ইচ্ছেমত জাগ্রত হতেন এবং ইবাদত-বন্দেগীতে লিপ্ত হতেন।"

ফন্ট সাইজ
15px
17px