📄 আব্দুল ওয়াহিদের রাত জাগরণ
আম্মার বিন উসমান রহ. বলেন, আমি হিসন বিন কাসেমকে এ কথা বলতে শুনেছি:
لو قسم بث عبد الواحد بن زيد على اهل البصرة لوسعهم فاذا اقبل سواد الليل نظرت إليه كأنه فرস رهان مضمر متحزم ثم يقوم الى محرابه وكأنه رجل يخاطب -
অর্থ: "যদি আব্দুল ওয়াহিদের রাত জাগরণ পুরো বসরাবাসীদের মাঝে ভাগ করে দেওয়া হয়, তবে তা সকলের জন্য যথেষ্ট হয়ে যাবে। যখন রাতের আধার বিশ্বে ছড়িয়ে পড়ে তখন আমি তাকে দেখি যে, যেন তিনি কামান বাঁধা ঐ ঘোড়ার মত, যে ঘোড়া দৌড়াতে প্রস্তুত। এরপর তিনি ইবাদতখানায় গিয়ে এভাবে দাঁড়াতেন, যেন দুনিয়ার সঙ্গে তার কোনোই সম্পর্ক নেই।"
📄 সোজা লাঠির মত নামাযে দণ্ডায়মান থাকা
উবাইদ বিন সা'দ হামদানী বলেন, আমাদেরকে আবুল আহওয়াম ঘটনা বর্ণনা করেছেন:
ان منصور بن المعتمر كان إذا جاء الليل اتزر وارتدى إن كان صيفا ও إن كان شتاء التحف فوقه ثيابه ثم قام الى محاربه فكأنه خشبة منصوبة حتى يصبح
অর্থ: "মানসূর বিন মু'তামির রাত হলে গরমকালে শুধু একটি লুঙ্গি পরতেন আর শীতকালে শরীরে একটি মোটা কাপড় জড়িয়ে নিতেন। এরপর স্বীয় ইবাদতখানায় গিয়ে নামায পড়তে দাঁড়িয়ে যেতেন। সকাল পর্যন্ত তিনি এভাবে নিথরভাবে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতেন, যেন একটি সোজা লাঠি দাঁড়িয়ে আছে।"
📄 দিনভর রোযা ও রাতভর নামায আদায়
খালফ বিন তামীম বলেন, আমি যায়েদাকে একথা বলতে শুনেছি:
صام منصور سنة صام نهارها ও قام ليلها ও كان يبكى الليل فاذا اصبح ادهن واكتحل ও برق فتقول له امه : ما شأنك؟ اقتلت نفسا ؟ فيقول : انا اعلم بما صنعت نفسی
অর্থ: "মানসূর বিন মু'তামির সারা বছর দিনে রোযা রাখতেন এবং রাতে নামায পড়তেন ও কান্নাকাটি করতেন। সকাল হলে তিনি মাথায় তেল দিতেন, চোখে সুরমা লাগাতেন এবং স্বীয় ঠোঁট ভিজিয়ে রাখতেন। (যাতে মানুষ তার চেহারা হতে রাতের মেহনত ও কান্না-কাটি সম্পর্কে অনুভব না করতে পারে।)
তার মাতা প্রায় তাকে বলতেন, তোমার ব্যাপারটা কী? তুমি নিজেকে হত্যা করে ফেলবে? তিনি জবাবে বলতেন, আমি জানি আমি কী করছি!"
📄 ইবাদত করতে করতে শীর্ণকায় হওয়া
ইসহাক বিন ইসমাইল বলেন, আমি যারীরকে বলতে শুনেছি:
بلغ منصورا حديث عبد الله بن مسعود! من يقم الحول يصب ليلة القدر، فقام سنة يصوم النهار ويقوم الليل حتى بلى فصار مثل الجرادة
অর্থ: "যখন মানসূর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রা.-এর এই উক্তি সম্পর্কে জানেন যে, যে ব্যক্তি সারা বছর পূর্ণ রাত ইবাদত করবে, সে অবশ্যই শবে কদর পাবে। সুতরাং তখন থেকে তিনি শবে কদর পাবার আশায় সারা বছর দিনে রোযা রাখতেন এবং রাতভর নামায পড়তেন। এভাবে অবিরাম ইবাদত করার কারণে তার অবস্থা টিঙির মত জীর্ণ-শীর্ণ হয়ে যায়।"