📄 এক মহিলার সারা রাত নামায আদায়
আব্দুল্লাহ বলেন, আবুল ওলীদ আমাকে শুনিয়েছেন যে-
ربما رأيت فاطمة بنت بزيع مولاة الحسن بن يوسف وكان امرأة الأغر أبى عثمان ربما رأيتها تصلى من أول الليل إلى اخره
অর্থ: "আমি হাসান বিন ইউসুফের বাঁদী এবং আবু উসমানের স্ত্রী ফাতেমা বিনতে বুযাইকে অনেকবার দেখেছি যে, তিনি রাতের শুরু ভাগ থেকে নিয়ে শেষ ভাগ পর্যন্ত নামায পড়েই অতিবাহিত করেছেন।"
📄 এক রাকাতে ছয় সূরা তেলাওয়াত
আবুল ওলীদ বলেন, আমি অনেকবার গজানা এবং আলিয়াকে দেখেছি যে, তাদের দু'জনের যেই রাতে তাহাজ্জুদ পড়তেন, এক রাকাতেই সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা মায়েদা, সূরা আনআম ও সূরা আরাফ শেষ করতেন।
📄 রাত-দিন নামাযে মশগুল থাকা
মুহাম্মাদ বিন হুসাইন বলেন, ইসমাইল বিন যিয়াদ আমাকে বলেছেন:
قد رأيت العباد والمتهجدين فما رأيت احدا قط اصبر على صلاة بليل ولا نهار ও طول السهر ও القيام من مسرور بن أبي عوانة، كان يصلى الليل والنهار لا يفتر، قال : ও قد علينا مرة فاعتل فقال : أخرجوني إلى الساحل انظر إلى الماء حتى لا أنام
অর্থ: "আমি বহু আবেদ ও তাহাজ্জুদ গুজার লোক দেখেছি, কিন্তু তাদের মধ্যে মাসরুর বিন আবু আওয়ানাকে সবচেয়ে বেশি রাত জাগরণকারী, দিন-রাত নামাযে রত এবং দীর্ঘ সময় ইবাদতকারীরূপে পেয়েছি। তাঁর অভ্যাস এই ছিল যে, দিন-রাত নামাযে লিপ্ত থাকতেন এবং অলসতা করতেন না। একদা তিনি আমাদের কাছে এলে ইবাদতে অবিরাম দণ্ডায়মান থাকার কারণে অসুস্থ বলে মনে হয়। তিনি আমাদের বলেন, আমাকে উপকূলে নিয়ে যাও, যাতে আমি পানি দেখে নিজের ঘুম তাড়াতে পারি।"
📄 নামাযে অধিক ক্রন্দনকারী
মাসরুর বিন আবু আওয়ানার জামাতা আবুল মাসারিদ বলেন:
كان ابن أبي عوانة من اكثر الناس صلاة بالليل وأطوله اجتهادا فلا قدم علينا مسرور بن أبي عوانة قال لى ابن أبي عوانة : يا ابا المساور ! احتقرت والله نفسی او تصاغرت والله إلى نفسى
অর্থ: "মানুষের মধ্য হতে মাসরুর বিন আবু আওয়ানা নামাযে সবচেয়ে বেশি ক্রন্দনকারী এবং দীর্ঘ দণ্ডায়মান ছিলেন। একদা তিনি আমাদের কাছে এসে আমাকে বলেন, হে আবুল মাসাবির! আল্লাহর কসম! আমার নিকট আমার জান ও আমার নফস সবচেয়ে নিকৃষ্ট।"