📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 মা’মার বিন মুবারকের ইবাদত

📄 মা’মার বিন মুবারকের ইবাদত


আবুল ওলীদ আবদী রহ. বলেন:
মা رأيت أحدا اعلم بليل من معمر بن المبارك

অর্থ: "রাত জাগরণ ও অধিক ইবাদতকারী হিসেবে মা'মার বিন মুবারক অপেক্ষা আর কারো সম্পর্কে আমি জানি না।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 এক মহিলার সারা রাত নামায আদায়

📄 এক মহিলার সারা রাত নামায আদায়


আব্দুল্লাহ বলেন, আবুল ওলীদ আমাকে শুনিয়েছেন যে-
ربما رأيت فاطمة بنت بزيع مولاة الحسن بن يوسف وكان امرأة الأغر أبى عثمان ربما رأيتها تصلى من أول الليل إلى اخره

অর্থ: "আমি হাসান বিন ইউসুফের বাঁদী এবং আবু উসমানের স্ত্রী ফাতেমা বিনতে বুযাইকে অনেকবার দেখেছি যে, তিনি রাতের শুরু ভাগ থেকে নিয়ে শেষ ভাগ পর্যন্ত নামায পড়েই অতিবাহিত করেছেন।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 এক রাকাতে ছয় সূরা তেলাওয়াত

📄 এক রাকাতে ছয় সূরা তেলাওয়াত


আবুল ওলীদ বলেন, আমি অনেকবার গজানা এবং আলিয়াকে দেখেছি যে, তাদের দু'জনের যেই রাতে তাহাজ্জুদ পড়তেন, এক রাকাতেই সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা মায়েদা, সূরা আনআম ও সূরা আরাফ শেষ করতেন।

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 রাত-দিন নামাযে মশগুল থাকা

📄 রাত-দিন নামাযে মশগুল থাকা


মুহাম্মাদ বিন হুসাইন বলেন, ইসমাইল বিন যিয়াদ আমাকে বলেছেন:
قد رأيت العباد والمتهجدين فما رأيت احدا قط اصبر على صلاة بليل ولا نهار ও طول السهر ও القيام من مسرور بن أبي عوانة، كان يصلى الليل والنهار لا يفتر، قال : ও قد علينا مرة فاعتل فقال : أخرجوني إلى الساحل انظر إلى الماء حتى لا أنام

অর্থ: "আমি বহু আবেদ ও তাহাজ্জুদ গুজার লোক দেখেছি, কিন্তু তাদের মধ্যে মাসরুর বিন আবু আওয়ানাকে সবচেয়ে বেশি রাত জাগরণকারী, দিন-রাত নামাযে রত এবং দীর্ঘ সময় ইবাদতকারীরূপে পেয়েছি। তাঁর অভ্যাস এই ছিল যে, দিন-রাত নামাযে লিপ্ত থাকতেন এবং অলসতা করতেন না। একদা তিনি আমাদের কাছে এলে ইবাদতে অবিরাম দণ্ডায়মান থাকার কারণে অসুস্থ বলে মনে হয়। তিনি আমাদের বলেন, আমাকে উপকূলে নিয়ে যাও, যাতে আমি পানি দেখে নিজের ঘুম তাড়াতে পারি।"

ফন্ট সাইজ
15px
17px