📄 তাহাজ্জুদের জন্য কষ্ট স্বীকার
হিশাম বলেন, হযরত সাবেত বুনানী রহ. আমাকে জানিয়েছেন যে-
মা رأيت احدا اصبر على طول القيام والسهر من يزيد بن ابان یعنی الرقاشي
অর্থ: "দীর্ঘ রাত জাগরণ এবং রাতে তাহাজ্জুদের জন্য উঠায় কষ্ট স্বীকারের ক্ষেত্রে অধিক সবরকারী ইয়াযিদ বিন আবান রকাশীর চেয়ে আর কাউকে দেখিনি।"
📄 তাহাজ্জুদগুজার নামে প্রসিদ্ধি লাভ
হযরত সুফিয়ান রহ. বলেন, আমর বিন কায়েসের সূত্রে লোকেরা আমাকে জানিয়েছে যে, আমর বলেছেন:
মা رفعت رأس بليل قط الا رأيت موسى بن أبي عائشة قائما يصلى
অর্থ: "আমি রাতে যখনই মাথা উঠাই দেখি যে, মূসা বিন আবু আয়েশা নামাযে দণ্ডায়মান।"
বর্ণনাকারী বলেন, কেউ কেউ বলেছেন, রাতে অধিক দণ্ডায়মান এবং বেশি রাত জাগরণের কারণে মূসা বিন আবু আয়েশার চেহারা বিবর্ণ হয়ে গিয়েছিল। তাকে মানুষ সাধারণভাবে 'তাহাজ্জুদগুজার' বলে ডাকত।
📄 মা’মার বিন মুবারকের ইবাদত
আবুল ওলীদ আবদী রহ. বলেন:
মা رأيت أحدا اعلم بليل من معمر بن المبارك
অর্থ: "রাত জাগরণ ও অধিক ইবাদতকারী হিসেবে মা'মার বিন মুবারক অপেক্ষা আর কারো সম্পর্কে আমি জানি না।"
📄 এক মহিলার সারা রাত নামায আদায়
আব্দুল্লাহ বলেন, আবুল ওলীদ আমাকে শুনিয়েছেন যে-
ربما رأيت فاطمة بنت بزيع مولاة الحسن بن يوسف وكان امرأة الأغر أبى عثمان ربما رأيتها تصلى من أول الليل إلى اخره
অর্থ: "আমি হাসান বিন ইউসুফের বাঁদী এবং আবু উসমানের স্ত্রী ফাতেমা বিনতে বুযাইকে অনেকবার দেখেছি যে, তিনি রাতের শুরু ভাগ থেকে নিয়ে শেষ ভাগ পর্যন্ত নামায পড়েই অতিবাহিত করেছেন।"