📄 ঘুমের সঙ্গে আবেদদের সম্পর্ক কীসের?
মুহাম্মাদ বিন আব্দুল আযীয রহ. বলেন, আমার মাতা আমাকে বলেছেন, তোমার পিতা আব্দুল আযীয বিন সালমান প্রায় বলতেন:
ما للعا بدين، ও ما للنوم لا نوم والله في دار الدنيا الانوم غالب
অর্থ: "ইবাদতগুজার ও রাত জাগরণকারীদের সঙ্গে ঘুমের সম্পর্ক কীসের? দুনিয়ায় ঘুমের কোনো প্রয়োজন নেই, তবে ঐ ঘুন ব্যতীত, যা মানুষের উপর প্রবলভাবে চেপে বসে।"
রাবী বলেন, আমার মাতা এ ঘটনা বর্ণনা করে বলেছেন: فكان ও الله كذالك ماله فراش ও ما يكاد ينام الا مغلوبا
অর্থ: "তিনি তার কথার উপর পূর্ণ আমল করতেন। তিনি শুধু তখনই শয়ন করতেন, যখন গভীর ঘুম তাকে আচ্ছন্ন করে ফেলত। তবে তখনও শয্যায় ঘুমাতেন না; বরং যেখানেই ঘুম আসত ঘুমিয়ে পড়তেন। আল্লাহর কসম দিয়ে বলছি, তিনি প্রবল ঘুমের চাপ ছাড়া কখনও ঘুমুতেন না।"
📄 রাতভর শয্যা থেকে দূরে
আহমাদ বিন ইব্রাহীম বলেন, আব্দুর রহমান বিন মাহদী আমাকে ঘটনা বর্ণনা করে শুনিয়েছেন যে- كان محمد بن يوسف لا يضع جنبه بالليل
অর্থ: "মুহাম্মাদ বিন ইউসুফ রাতে কখনো শয্যা গ্রহণ করতেন না।"
📄 কুফা থেকে মক্কা সফরে রাতে না ঘুমানো
আব্দুস সালাম বিন হারব বলেন: ما رأيت احدا قط اصبر على سهر بليل من خلف بن حوشب، سافرت معه الى مكة فما رأيته نائما بليل حتى رجعنا إلى الكوفة
অর্থ: "তাহাজ্জুদ ও রাত জাগরণের কষ্টের মুখে ধৈর্যধারণের ক্ষেত্রে আমি খালফ বিন হাওশাবের জুড়ি পাইনি। আমি একবার তার সঙ্গে কুফা হতে মক্কা পর্যন্ত সফর করি। পুরো সফরে আমি তাকে কোনো রাতে ঘুমুতে দেখিনি। এ অবস্থায় আমরা আবার কুফায় ফিরে আসি।"
📄 আব্দুল আযীযের সবর
আবু আব্দুর রহমান মুকরী রহ. বলেন:
মা رأيت احد اقط اصبر على طول القيام من عبد العزيز بن أبي رواد
অর্থ: "আমি আব্দুল আযীয বিন আবু রওয়াদ অপেক্ষা অধিক ও দীর্ঘ রাত জাগরণে সবরকারী আর কাউকে দেখিনি।"