📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 রাতের অন্ধকারের সঙ্গে কেয়ামতের কতই না অপূর্ব মিল

📄 রাতের অন্ধকারের সঙ্গে কেয়ামতের কতই না অপূর্ব মিল


আবু সালেমা নামী বন্ সাদুসের এক লোক বলেন, আমাদের এলাকায় এক বৃদ্ধা ছিলেন। আমরা তাকে না পেলেও আমাদের বড়রা তাকে পেয়েছেন। তার নাম ছিল মুনীরা। তার চিরায়ত নিয়ম ছিল, রাত হলেই তিনি এভাবে বলতেন: قد جاء الهول قد جاءت الظلمة قد جاء الخوف، ও ما اشبه هذا بيوم القيامة ، قال : ثم تقوم فلا تزال تصلى حتى تصبح -

অর্থ: "রাত এসে গেছে। অন্ধকার ছেয়ে গেছে। এই অন্ধকারের সঙ্গে কেয়ামতের দিনের বড়ই মিল রয়েছে। এরপর তিনি দাঁড়িয়ে যেতেন এবং ভোর পর্যন্ত বিরতিহীনভাবে নামাযে মশগুল থাকতেন।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 ঘুমের সঙ্গে আবেদদের সম্পর্ক কীসের?

📄 ঘুমের সঙ্গে আবেদদের সম্পর্ক কীসের?


মুহাম্মাদ বিন আব্দুল আযীয রহ. বলেন, আমার মাতা আমাকে বলেছেন, তোমার পিতা আব্দুল আযীয বিন সালমান প্রায় বলতেন:
ما للعا بدين، ও ما للنوم لا نوم والله في دار الدنيا الانوم غالب

অর্থ: "ইবাদতগুজার ও রাত জাগরণকারীদের সঙ্গে ঘুমের সম্পর্ক কীসের? দুনিয়ায় ঘুমের কোনো প্রয়োজন নেই, তবে ঐ ঘুন ব্যতীত, যা মানুষের উপর প্রবলভাবে চেপে বসে।"

রাবী বলেন, আমার মাতা এ ঘটনা বর্ণনা করে বলেছেন: فكان ও الله كذالك ماله فراش ও ما يكاد ينام الا مغلوبا

অর্থ: "তিনি তার কথার উপর পূর্ণ আমল করতেন। তিনি শুধু তখনই শয়ন করতেন, যখন গভীর ঘুম তাকে আচ্ছন্ন করে ফেলত। তবে তখনও শয্যায় ঘুমাতেন না; বরং যেখানেই ঘুম আসত ঘুমিয়ে পড়তেন। আল্লাহর কসম দিয়ে বলছি, তিনি প্রবল ঘুমের চাপ ছাড়া কখনও ঘুমুতেন না।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 রাতভর শয্যা থেকে দূরে

📄 রাতভর শয্যা থেকে দূরে


আহমাদ বিন ইব্রাহীম বলেন, আব্দুর রহমান বিন মাহদী আমাকে ঘটনা বর্ণনা করে শুনিয়েছেন যে- كان محمد بن يوسف لا يضع جنبه بالليل

অর্থ: "মুহাম্মাদ বিন ইউসুফ রাতে কখনো শয্যা গ্রহণ করতেন না।"

📘 বড়দের তাহাজ্জুদ ও রাত জাগরণ 📄 কুফা থেকে মক্কা সফরে রাতে না ঘুমানো

📄 কুফা থেকে মক্কা সফরে রাতে না ঘুমানো


আব্দুস সালাম বিন হারব বলেন: ما رأيت احدا قط اصبر على سهر بليل من خلف بن حوشب، سافرت معه الى مكة فما رأيته نائما بليل حتى رجعنا إلى الكوفة

অর্থ: "তাহাজ্জুদ ও রাত জাগরণের কষ্টের মুখে ধৈর্যধারণের ক্ষেত্রে আমি খালফ বিন হাওশাবের জুড়ি পাইনি। আমি একবার তার সঙ্গে কুফা হতে মক্কা পর্যন্ত সফর করি। পুরো সফরে আমি তাকে কোনো রাতে ঘুমুতে দেখিনি। এ অবস্থায় আমরা আবার কুফায় ফিরে আসি।"

ফন্ট সাইজ
15px
17px