📄 ঈমানদারদের জন্য কবরের দীর্ঘ ঘুমই যথেষ্ট
শিহাব বিন আব্বাদ বলেন, সুয়াইদ বিন আমর কালবী আমাকে এক মহিলার ঘটনা বর্ণনা করে শুনিয়েছেন যে, একজন জনৈকা আবেদা মহিলা ছিল, তিনি রাতে সামান্য একটু ঘুমুতেন মাত্র। এ ব্যাপারে তাঁকে অভিযুক্ত করা হলে, তিনি একটি মূল্যবান মন্তব্য করেন। তিনি বলেন: كفي بطول الرقدة فى القبور للمؤمنين رقادا -
অর্থ: "মু'মিনদের জন্য কবরের দীর্ঘ ঘুমই যথেষ্ট।"
📄 রাতের অন্ধকারের সঙ্গে কেয়ামতের কতই না অপূর্ব মিল
আবু সালেমা নামী বন্ সাদুসের এক লোক বলেন, আমাদের এলাকায় এক বৃদ্ধা ছিলেন। আমরা তাকে না পেলেও আমাদের বড়রা তাকে পেয়েছেন। তার নাম ছিল মুনীরা। তার চিরায়ত নিয়ম ছিল, রাত হলেই তিনি এভাবে বলতেন: قد جاء الهول قد جاءت الظلمة قد جاء الخوف، ও ما اشبه هذا بيوم القيامة ، قال : ثم تقوم فلا تزال تصلى حتى تصبح -
অর্থ: "রাত এসে গেছে। অন্ধকার ছেয়ে গেছে। এই অন্ধকারের সঙ্গে কেয়ামতের দিনের বড়ই মিল রয়েছে। এরপর তিনি দাঁড়িয়ে যেতেন এবং ভোর পর্যন্ত বিরতিহীনভাবে নামাযে মশগুল থাকতেন।"
📄 ঘুমের সঙ্গে আবেদদের সম্পর্ক কীসের?
মুহাম্মাদ বিন আব্দুল আযীয রহ. বলেন, আমার মাতা আমাকে বলেছেন, তোমার পিতা আব্দুল আযীয বিন সালমান প্রায় বলতেন:
ما للعا بدين، ও ما للنوم لا نوم والله في دار الدنيا الانوم غالب
অর্থ: "ইবাদতগুজার ও রাত জাগরণকারীদের সঙ্গে ঘুমের সম্পর্ক কীসের? দুনিয়ায় ঘুমের কোনো প্রয়োজন নেই, তবে ঐ ঘুন ব্যতীত, যা মানুষের উপর প্রবলভাবে চেপে বসে।"
রাবী বলেন, আমার মাতা এ ঘটনা বর্ণনা করে বলেছেন: فكان ও الله كذالك ماله فراش ও ما يكاد ينام الا مغلوبا
অর্থ: "তিনি তার কথার উপর পূর্ণ আমল করতেন। তিনি শুধু তখনই শয়ন করতেন, যখন গভীর ঘুম তাকে আচ্ছন্ন করে ফেলত। তবে তখনও শয্যায় ঘুমাতেন না; বরং যেখানেই ঘুম আসত ঘুমিয়ে পড়তেন। আল্লাহর কসম দিয়ে বলছি, তিনি প্রবল ঘুমের চাপ ছাড়া কখনও ঘুমুতেন না।"
📄 রাতভর শয্যা থেকে দূরে
আহমাদ বিন ইব্রাহীম বলেন, আব্দুর রহমান বিন মাহদী আমাকে ঘটনা বর্ণনা করে শুনিয়েছেন যে- كان محمد بن يوسف لا يضع جنبه بالليل
অর্থ: "মুহাম্মাদ বিন ইউসুফ রাতে কখনো শয্যা গ্রহণ করতেন না।"